1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
গুণী শিক্ষক স্বীকৃতি পেলেন সুনামগঞ্জের তিন প্রাথমিক শিক্ষক জামালগঞ্জে বিআইডব্লিটিএর নাতে চাঁদাবাজি বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা দাবিতে মানববন্ধন গ্রীন টিভিতে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক আল আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসবের উদ্বোধন সুনামগঞ্জে আগ্রাসী কিশোর গ্যাংকে দমনের দাবিতে মানববন্ধন তাহিরপুরে তিন শিশু নিয়ে পিতার বিষপান: সন্তানদের মৃত্যু, মুমূর্ষ পিতাকে হাসপাতালে ভর্তি সুনামগঞ্জে অভিভাবক এমদাদুল হক শাহজাহানের উপর হামলাকারী কিশোর গ্যাং প্রধান শ্রাবণ গ্রেপ্তার প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সুনামগঞ্জ সদর থানা সুনামগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুটি বিক্ষোভ মিছিল সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার উপর কিশোর গ্যাংয়ের হা/মলা: ফেইসবুকে পোস্ট দিয়ে হামলাকারীদের গ্রে/প্তারে সহায়তার আহ্বান পুলিশের

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন

  • আপডেট টাইম :: রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮, ৭.৩০ এএম
  • ১৯৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে ০৯ ডিসেম্বর রবিবার সকালে জেলা প্রশাসনেরর উদ্যোগে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও টিআইবির আয়োজনে শোভাযাত্রা ও মানববন্ধন অনুষ্টিত হয়েছে। ‘আসুন, জাতীয় উন্নয়নের স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই’ এই শ্লোগানকে সামনে রেখে দিবসটি পালিত হয়। আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আব্দুল আহাদ। মানববন্ধনে বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মাকসুদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমানসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ বক্তব্য প্রদান করেন।
এসময় সিভিল সার্জন ডাঃ আশুতোষ দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ হারুন অর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জনাব ইকবাল হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জনাব বশির আহম্মদ সরকার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান খান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতিসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!