1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল

ডাঃ আহমদ শফিক চৌধুরী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্টিত

  • আপডেট টাইম :: শনিবার, ৮ ডিসেম্বর, ২০১৮, ২.২১ পিএম
  • ২০১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
ধর্মপাশায় ডাঃ আহমদ শফিক চৌধুরী মেধাবৃত্তি পরীক্ষা (২০১৮ ইংরেজী) সম্পন্ন হয়েছে। সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলাধীন সুখাইড় রাজাপুর উঃ ইউনিয়নের হাওর ও দুর্গম এলাকা কেন্দ্রিক দিগজান সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত ডাঃ আহমদ শফিক চৌধুরী মেধাবৃত্তি পরীক্ষা (২০১৮ ইংরপজী) এবার সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে।
শুক্রবার সকাল এগারটায় পরীক্ষা আরম্ভ হয় এবং দুপুর একটায় শেষ হয়। সংশ্লিষ্ট ইউনিয়নের ১২ টি প্রাইমারী স্কুলের পঞ্চম শ্রেণী পড়ুয়া ৫৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে। মেধাবৃত্তি পরীক্ষার পরিচালক বিশিষ্ট শিক্ষানুরাগী ডাঃ আহমদ শফিক চৌধুরীর নেতৃত্বে উক্ত পরীক্ষা পরিচালনা কমিটির দায়িত্বে ছিলেন দিগজান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শফিউল আলম চৌধুরী মজনু। পরীক্ষায় হল সুপারের দায়িত্ব পালন করেন গোলকপুর হাজী আঃ হাফেজ স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক আপতাব উদ্দিন আহমদ।পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন দিগজান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লায়লা বেগম।এ সময় উপস্হিত ছিলেন শিক্ষানুরাগী হেলিম চৌধুরী,আলী বরকত চৌধুরী,হাফেজ মোঃ মোশাহিদ চৌধুরী,আবুল আজাদ চৌধুরী মেম্বারসহ অভিভাবকবৃন্দ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!