1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে

জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

  • আপডেট টাইম :: সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০১৬, ৪.১২ পিএম
  • ৫৭০ বার পড়া হয়েছে

জগন্নাথপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুরে মাছের মহাল দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদেরকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ ও স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সোমবার সকালে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই গ্রামের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ইছাক মিয়া ও একই গ্রামের সুজাত মিয়ার লোকজনের মধ্যে গ্রামের একটি মাছের বাণিাজ্যক মহাল নিয়ে পূর্ববিরোধ চলছিল। এরই জের ধরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘন্টাব্যাপি সংঘর্ষের উভয় পক্ষের ১৫ জন আহত হন। এর মধ্যে সুজাত মিয়া (২৮) ও আলী নুর (১৬) কে সিলেট ওসমানি মেডিকেল কলেজ প্রেরন করা হয়েছে। অপর জাফর আলী (৩২), আজিজজুর রহমান (৩৫), সাহাদ আলী (৪০), সামছুদ্দিন (৪০), সেবুল মিয়া (২৩), ফয়জুল ইসলাম (২০), কাওসার আলী (২৫), তমিছ মিয়া (৩৫) স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) খান মোহাম্মদ মাইনুল জাকির ঘটনার সত্যনা নিশ্চিত করেছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!