1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সংকীর্ণ ড্রেনে পড়ে মৃত্যুর মুখ থাকা গরুকে বাঁচালো সুনামগঞ্জ পুলিশ ও ফায়ার সার্ভিস জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার দিরাইয়ে জলমহালে মাছ লুটের অভিযোগ: ২৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ সাক্ষরতা দিবসে সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা

তাহিরপুরে বৌলাই নদীতে নৌকা ডুবে দুই ঘুমন্ত শ্রমিকের মৃত্যু

  • আপডেট টাইম :: সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০১৬, ৫.২০ এএম
  • ৫৪৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বৌলাই নদীতে পাথর বোঝাই নৌকা ডুবে দুই ঘুমন্ত শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার ভোররাতে উপজেলার দক্ষিণকূল গ্রামের কাছে এ ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় পুলিশ শ্রমিকদের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে।
পুলিশ জানায়, বালু-পাথর বোঝাই একটি ভলগেট নৌকা বাড়ির পাশে নোঙ্গর গেড়ে রাতে ঘুমিয়ে পড়েন শ্রমিক তৌহিদুর রহমান (২০) ও সনজীব (২০)। নৌকায় ফুটো থাকায় ধিরে ধিরে পানি প্রবেশ করে নৌকাটি তাদের নিয়ে ডুবে যায় বলে পুলিশের ধারণা। সকালে স্থানীয় লোকজন নৌকাটি ডুবে থাকতে দেখে এসে দেখেন নৌকার কেবিনে দুই ঘুমন্ত শ্রমিকের লাশ ভাসছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করেছে।
তাহিরপুর থানার ওসি মো. শহীদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার ভোররাতে ঘুমন্ত শ্রমিকদের নিয়ে নৌকাটি ডুবে যায়। এতে দক্ষিণ কূল গ্রামের দুই শ্রমিক মারা যান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!