1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

জগন্নাথপুরে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার

  • আপডেট টাইম :: বুধবার, ৫ ডিসেম্বর, ২০১৮, ৪.৫৭ পিএম
  • ১৯২ বার পড়া হয়েছে

জগন্নাথপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুরে অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মৃত সৈয়দ চন্দন আলীর ছেলে সৈয়দ মোজাক্কির আলী (৩৫) ও ছাতক উপজেলার হায়দরপুর গ্রামের মৃত মানউল্লার ছেলে বাছা মিয়া (৩৯)।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিত্বে জগন্নাথপুর থানার এসআই লুৎফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার সৈয়দপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলাসহ ৫টি মামলার আসামী এলাকার চিহিৃত ডাকাত বাছা মিয়া ও তার সহযোগি মোজাক্কির আলীকে গ্রেপ্তার করে। এসময় তাদের নিটক থেকে পুলিশ দেশীয় একটি পাইপগাই ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে।

জগন্নাথপুর থানার এসআই লুৎফুর রহমান বলেন, হত্যা-ডাকাতিসহ একাধিক মামলার আসামী ডাকাত সর্দার বাছা ও তার সহযোগিকে অস্ত্রসহ গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, ২০১৪ সালে ছাতকের হায়দরপুর গ্রামের আনোয়ার হোসেনের অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে ডাকাত বাছা মিয়ার নিকট বিবাহ না দেওয়ায় এতে বাছা মিয়া ক্ষিপ্ত হয়ে আনোয়ার ইসলামের স্ত্রী সাফা বেগমকে পবিত্র ঈদুল ফেতরের দিন গুলি করে হত্যা করে। এছাড়াও ছাতক থাকায় তাঁর বিরুদ্ধে খুন-ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!