1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

আগামীকাল সুনামগঞ্জ মুক্ত দিবস

  • আপডেট টাইম :: বুধবার, ৫ ডিসেম্বর, ২০১৮, ৮.৫৫ এএম
  • ২৫২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ::
আগামীকাল ৬ ডিসেম্বর সুনামগঞ্জ মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে সুনামগঞ্জ শহর হানাদার বাহিনী মুক্ত হয়। তৎকালীন সুনামগঞ্জ মহকুমা শহর ছেড়ে পিছু হটে পাক বাহিনী। হানাদার মুক্ত হয়ে সুনামগঞ্জের ঘরে ঘরে ওড়ে স্বাধীনতার লাল-সবুজের পতাকা।
সুনামগঞ্জ মুক্ত দিবস উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছেন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও সুনামগঞ্জের সামাজিক, সাংস্কৃতিক সংগঠনগুলো।
১৯৭১ সালের ৩ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা সুনামগঞ্জ শহরকে শত্রুমুক্ত করার জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেন। পরিকল্পনা অনুযায়ী মেজর মুত্তালিব ছাড়াও মিত্র বাহিনীর ক্যাপ্টেন রঘুনাথ ভাটনগর ও ক্যাপ্টেন যাদব সম্মিলিতভাবে কাজ করেন।
পরিকল্পনা মতে মুক্তিযোদ্ধারা তাদের কার্যক্রম চালিয়ে ৬ ডিসেম্বর সুনামগঞ্জ শহরকে পাকিস্তানি হানাদার মুক্ত করেন। হানাদার বাহিনীর পতনের পর এ এলাকার সর্বত্রই ছড়িয়ে পড়ে মুক্তির উল্লাস। আনন্দ উদ্বেলিত কণ্ঠে ‘জয়বাংলা ধ্বনি’ আর হাতে প্রিয় স্বদেশের পতাকা নিয়ে ঘরের বাইরে চলে আসেন সবাই।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!