1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টাঙ্গুয়ার হাওরেও পাওয়া গেছে রাক্ষুসে সাকার মাছ: হাওরের বাস্ততন্ত্রের জন্য বিপদবার্তা ধোপাজান নদীর লুটের বালু পাচার হচ্ছে ভোরে ভুতুড়ে ও গায়েবি মামলায় নিরীহ মানুষদের হয়রানি করা যাবেনা: সুনামগঞ্জে হুইপ জি কে গউছ বিশ্বম্ভরপুর হরিপুর বিলে মাছের জন্য গাছে কোপ! সুনামগঞ্জে সার পাচারে জড়িত ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি কৃষকদের সুনামগঞ্জে অনুমোদনহীন কসমেটিক্স ব্যবসা: নারীকে ৫০ হাজার টাকা জরিমানা শান্তিগঞ্জের কুতুবপুর শ্মশানঘাট সংলগ্ন কৃষ্ণতলা ডোবা থেকে নিখোঁজ সুমন দত্তের মরদেহ উদ্ধার সুনামগঞ্জে ডোবায় ভাসছে অজ্ঞাত নারীর ম/রদেহ সুনামগঞ্জে অনলাইন ও ক্যাসিনো সাম্রাজ্যের দুই ‘রাঘববোয়াল’ গ্রেপ্তার সুনামগঞ্জে মাদ্রাসাছাত্রী নিখোঁজ

সুনামগঞ্জে দুই কিশোর এক সপ্তাহ ধরে নিখোঁজ

  • আপডেট টাইম :: বুধবার, ৫ ডিসেম্বর, ২০১৮, ১২.৪৪ এএম
  • ২১৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের ২ কিশোর এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছে। তারা হচ্ছে, সুনামগঞ্জ সদর উপজেলার মধুপুর গ্রামের আব্দুল ওয়াহাবের পুত্র রাকিব আলী (১৫) ও একইগ্রামের সামছু মিয়ার পুত্র সাজু মিয়া (১৩)। তারা একই দিন ও সময়ে নিখোঁজ হয়েছে।
স্থানীয় সংবাদসূত্রে জানা গেছে, রাকিব ও সাজু সুনামগঞ্জ সদরের পুরাতন বাসস্ট্যান্ডের রোজ গার্ডেন রেষ্টুরেন্টে থেকে ওয়েটারের কাজ করতো। সম্প্রতি তারা দু’জন ছুটি নিয়ে নিজ বাড়িতে যায়। গত ২৯ নভেম্বর রাত ৭টার দিকে তারা দু’জন একসাথে রেষ্টেুরেন্টের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় । এর পর থেকে তারা নিখোঁজ রয়েছে। পরিবারের লোকজন খোঁজ নিতে রেষ্টুরেন্টে গেলে রেষ্টুরেন্ট কর্তৃপক্ষ জানায়, তারা দুজন ওই দিন রাত ৯ টায় রেষ্টুরেন্টে খাবার খেয়ে বাইরে বের হয়ে আর ফিরে যায় নি। অনেক খোঁজাখোজির পর তাদের সন্ধ্যান না পেয়ে নিখোঁজ রাকিব আলীর মা রাহেলা বেগম ও সাজু মিয়ার মা সঞ্জিতা বেগম গত ৩ ডিসেম্বর সুনামগঞ্জ সদর থানায় পৃথক সাধারণ ডায়েরী করেছেন, ডায়েরী নং যথাক্রমে ২২২ ও ২২৫।
নিখোঁজদের সন্ধ্যান পাওয়া গেলে পরিবারের পক্ষ থেকে মোবাইল নং-০১৭৬৮-৩৯০২৬৫ ও মোবাইল নং-০১৭৪-০৮৯৭৬৪২, অথবা সুনামগঞ্জ সদর থানায় যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
নিখোঁজদের ব্যাপারে তথ্য জানতে মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ সদর থানার ওসি শহিদ উল্লাহর সরকারী মোবাইল ফোনে বার বার কল দিলে তিনি সাংবাদিকের ফোন রিসিভ করেন নি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!