1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে দুদিনের ছুটি ঘোষণা, রবিবার থেকে ক্লাস শুরু সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতা এডভোকেট ড. খায়রুল কবীর রোমেন গ্রেপ্তার গুণী শিক্ষক স্বীকৃতি পেলেন সুনামগঞ্জের তিন প্রাথমিক শিক্ষক জামালগঞ্জে বিআইডব্লিটিএর নাতে চাঁদাবাজি বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা দাবিতে মানববন্ধন গ্রীন টিভিতে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক আল আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসবের উদ্বোধন সুনামগঞ্জে আগ্রাসী কিশোর গ্যাংকে দমনের দাবিতে মানববন্ধন তাহিরপুরে তিন শিশু নিয়ে পিতার বিষপান: সন্তানদের মৃত্যু, মুমূর্ষ পিতাকে হাসপাতালে ভর্তি সুনামগঞ্জে অভিভাবক এমদাদুল হক শাহজাহানের উপর হামলাকারী কিশোর গ্যাং প্রধান শ্রাবণ গ্রেপ্তার প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সুনামগঞ্জ সদর থানা

৪০ হাজার ১৯৯ ভোটকেন্দ্রের প্রজ্ঞাপন জারি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৪ ডিসেম্বর, ২০১৮, ৩.১২ পিএম
  • ২০৮ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৪০ হাজার ১৯৯টি ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করে প্রজ্ঞাপন জারি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের কমপক্ষে ২৫ দিন আগে আসনভিত্তিক ভোটকেন্দ্রের প্রজ্ঞাপন জারি করার আইনি বাধ্যবাধকতা থাকায় ১ ডিসেম্বর থেকে কেন্দ্রের গেজেট প্রকাশ শুরু হয়েছে। আজকের মধ্যে প্রতিটি সংসদীয় আসনের জন্য আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করা হবে।
এ বিষয়ে ইসির উপ-সচিব আব্দুল হালিম খান জানান, ৩০ ডিসেম্বর ভোট হওয়ায় ৪ ডিসেম্বরের মধ্যে সব কেন্দ্রের গেজেট প্রকাশ শেষ করতে হবে। ইসির নির্দেশনায় নির্ধারিত সময়েই ৩০০ আসনের সব কেন্দ্রের গেজেট সম্পন্ন করা হয়েছে।
উপ-সচিব আরও বলেন, ‘রিটার্নিং কর্মকর্তার পাঠানো ৩০০ আসনের সংশ্লিষ্ট কেন্দ্রের বিষয়ে নির্বাচন কমিশন অনুমোদন দিয়েছে। ১ ডিসেম্বর থেকে কেন্দ্রের গেজেট প্রকাশ শুরু হয়েছে। নির্ধারিত সময়ে সব আসনের কেন্দ্রের গেজেট প্রকাশের জন্য প্রেসেও পাঠানো হয়েছে।’
গত আগস্টে একাদশ সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনে ৪০ হাজার ৬৫৭টি সম্ভাব্য ভোটকেন্দ্রের তালিকা হয়। বিগত দশম সংসদ নির্বাচনে নয় কোটি ১৯ লাখ ভোটারের বিপরীতে ভোটকেন্দ্র ছিল ৩৭ হাজার ৭০৭টি। ৩০০ আসনে ভোটকক্ষ ছিল এক লাখ ৮৯ হাজার ৭৮টি। এবার ভোটকক্ষ থাকবে দুই লাখেরও বেশি।
নির্বাচন কমিশনের অনুমোদন সাপেক্ষে উপসচিব আব্দুল হালিম খান স্বাক্ষরিত আসনভিত্তিক কেন্দ্রের গেজেটে ভোটকেন্দ্রের ক্রমিক নম্বর; ভোটকেন্দ্রের নাম ও অবস্থান; ভোটকক্ষের সংখ্যা; ভোটার এলাকা; পুরুষ ও মহিলাসহ মোট ভোটার সংখ্যা উল্লেখ রয়েছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ কোটি ৪২ লাখ ভোটার। ৩০ ডিসেম্বর ভোট হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!