1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টাঙ্গুয়ার হাওরেও পাওয়া গেছে রাক্ষুসে সাকার মাছ: হাওরের বাস্ততন্ত্রের জন্য বিপদবার্তা ধোপাজান নদীর লুটের বালু পাচার হচ্ছে ভোরে ভুতুড়ে ও গায়েবি মামলায় নিরীহ মানুষদের হয়রানি করা যাবেনা: সুনামগঞ্জে হুইপ জি কে গউছ বিশ্বম্ভরপুর হরিপুর বিলে মাছের জন্য গাছে কোপ! সুনামগঞ্জে সার পাচারে জড়িত ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি কৃষকদের সুনামগঞ্জে অনুমোদনহীন কসমেটিক্স ব্যবসা: নারীকে ৫০ হাজার টাকা জরিমানা শান্তিগঞ্জের কুতুবপুর শ্মশানঘাট সংলগ্ন কৃষ্ণতলা ডোবা থেকে নিখোঁজ সুমন দত্তের মরদেহ উদ্ধার সুনামগঞ্জে ডোবায় ভাসছে অজ্ঞাত নারীর ম/রদেহ সুনামগঞ্জে অনলাইন ও ক্যাসিনো সাম্রাজ্যের দুই ‘রাঘববোয়াল’ গ্রেপ্তার সুনামগঞ্জে মাদ্রাসাছাত্রী নিখোঁজ

সিলেট-৬ আসনে সমশের মুবিন পাচ্ছেন মহাজোটের মনোনয়ন!

  • আপডেট টাইম :: সোমবার, ৩ ডিসেম্বর, ২০১৮, ১২.৩০ পিএম
  • ২০৯ বার পড়া হয়েছে

সিলেট প্রতিনিধি::
যুক্তফ্রন্ট থেকে বিকল্পধারার প্রার্থী মহাজোটের মনোনয়ন প্রত্যাশী শমসের মুবিন চৌধুরী বীরবিক্রম বলেছেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি মহাজোট থেকে নৌকার সমর্থন পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী। এখনো সার্বিক বিষয়ে শীর্ষ পর্যায়ে আলাপচারিতা চলছে। সুযোগ পেলে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে নিজের সবটুকু সামর্থ বিলিয়ে দিব। দেশকে ভালোবেসে মুক্তিযুদ্ধ করেছি, শেষ জীবনে দেশের জন্য ভালো কিছু করে যেতে চাই। বিশেষ করে আমাদের নতুন প্রজন্মের জন্য। নির্বাচনে আমিই একমাত্র খেতাবপ্রাপ্ত এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধা প্রার্থী।
রবিবার রাতে সিলেটের একটি অনলাইন সিলেট ভিউকে দো সাক্ষাৎকারের এ প্রবীণ নেতা নানা বিষয়ে কথা বলের।
বিকল্প ধারার রাজনীতিতে কেন আসা এমন প্রশ্নের জবাবে শমসের মুবিন চৌধুরী জানান, অসুস্থতার জন্য মাঝখানে রাজনীতি থেকে অবসর নিয়েছিলাম। তবে ভেবে রেখেছিলাম যদি সুস্থ হই আর মুক্তিযুদ্ধের মূল্যবোধের উপর ভিত্তি করে কোন রাজনৈতিক প্লাটফর্ম পাই তখন আবার রাজনীতিতে ফিরে আসব। বিকল্পধারা উন্নয়ন ও গণতন্ত্রে বিশ্বাসী। আর দলের ডা.বদরোজ্জা চৌধুরী অত্যন্ত পরিচ্ছন্ন রাজনীতিবিদ।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের সমর্থন না পেলে কি করবেন? এমন প্রশ্নের জবাবে তিনি জানান, যদি মনোনয়ন না পাই তখন আলাপ আলোচনার ভিত্তিতে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।
আর নৌকা প্রতীক পেলে আওয়ামীলীগের সাথে বুঝাপড়ায় কোন সমস্যা হবে না জানিয়ে তিনি বলেন, মানুষ প্রতীক দেখে ভোট দেয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!