1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে জেলা ছাত্রদলের সৌজন্য সাক্ষাৎ ছাতকে আনোয়ার হোসেন রনিকে গণপিটুনি সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি পাবনার ড. মোহাম্মদ জাকির হোসাইন আয়ারল্যান্ডে ফুটবল রেফারিং পরীক্ষায় সুনামগঞ্জের তরুণ ফুটবলার অলিউর উত্তীর্ণ সুনামগঞ্জ সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে কোটি টাকার ভারতীয় শাড়ি-লেহেঙ্গার চালান জব্দ আল-আকসা মসজিদে ইবাদতরত মুসল্লিদের ছত্রভঙ্গ করতে ইসরায়েলিদের গ্রে/নেড নিক্ষেপ, আটক ৪ শতাধিক মুসল্লি মাদকবিরোধী সচেতনতামূলক অনলাইন কুইজ প্রতিযোগিতায় প্রথম হলেন সুনামগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি তারেক সুনামগঞ্জের হালুয়ারগাঁওয়ের ৫ম শ্রেণির ছাত্রীকের ধ/র্ষণ চেষ্টার মামলায় আব্দুল কাহারের ১০ বছরের সশ্রম কারাদণ্ড জামালগঞ্জে ৪০ লাখ টাকার সঞ্চয় নিয়ে উধাও এনজিও পল্লী বন্ধুৃ, বিপাকে শতাধিক গ্রাহক সুনামগঞ্জে বন্যাদুর্গত ৫ শতাধিক মানুষ পেলো বিজিবির ত্রাণ ও চিকিৎসাসেবা

সুনামগঞ্জ-৩: বিরোধ ভুলে কোলাকোলি, মিষ্টি বিতরণ নেতাকর্মীদের, নৌকাকে বিজয়ের অঙ্গিকার

  • আপডেট টাইম :: রবিবার, ২ ডিসেম্বর, ২০১৮, ৮.০৬ এএম
  • ৩৯২ বার পড়া হয়েছে

জগন্নাথপুর প্রতিনিধি ::
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের দুই পক্ষের র্দীঘ চার বছরের বিরোধ অবশেষে নিস্পতি হয়েছে। সকল দুঃখ কষ্ট আর মান অভিমান ভুলে গিয়ে কোলাকোলি করে একে অপরকে সৌহার্দ্যপূর্ন পরিবেশে মিষ্টি মুখ করলেন নেতাকর্মীরা।
শনিবার বিকেলে স্থানীয় নয়াবন্দর বাজারে ঐক্যের আহবানে ডাকা এক বৈঠকে আওয়ামীলীগের বিভক্ত দ’ু পক্ষের নেতাকর্মীরা মিলিত হন। এলাকার প্রবীন আওয়ামীলীগ নেতা হাজী উস্তার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি প্রবীন আওয়ামীলীগ নেতা ব্যারিস্টার এম এ লতিফ, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ নেতা শাহ আবু ইমানি, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আজাদ কাবেরী, যুক্তরাজ্য প্রবাসি আওয়ামীলীগ নেতা আব্দুস সাত্তার, উপজেলা আওয়ামীলীগ নেতা হাজী আব্দুল হান্নান, মুনায়েম খান, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কয়েছ ঈসরাইল, উপজেলা যুবলীগের সহ সভাপতি হামিদুর রহমান বাচ্চু, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মুহিবুর রহমান রাসেল প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দেশের সকল কান্তিলগ্নে বঙ্গবঙ্গবন্ধুর সৈনিকরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছে। অনুরূপভাবে আসন্ন নির্বাচনে নৌকার জয় সুনিশ্চিত করার লক্ষ্যে সকল ভেদাভেদ ভুলে আজ আমরা ঐকবদ্ধ। নৌকার গণজোয়ার সৃষ্টির জন্য ভোটাদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনায় অস্বীকার বদ্ধ হন নেতাকর্মীরা। পরে বিরোধ ভুলে গিয়ে একে অপরকে মিষ্টি মুখ করার নেতাকর্মীরা।
স্থানীয় নেতাকর্মীরা জানান, আশারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আজাদ কাবেরী ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ নেতা শাহ আবু ইমানির পক্ষের দলীয় নেতাকর্মীরা গত ৪ বছর ধরে বিভক্ত হয়ে পড়ে। এ দুই বলয়ের নেতাকর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছিল। একাশদ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে স্থানীয় যুক্তরাজ্য প্রবাসি আওয়ামীলীগ নেতা আব্দুস সাত্তারসহ সিনিয়র নেতাদের প্রচেষ্ঠায় নৌকার বিজয় নিশ্চিত করার জন্য ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক দিলে এতে বিবাদমান আওয়ামীলীগের দুই পক্ষ মান অভিমান ভুলে ঐক্যবদ্ধ হন।
আশারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আজাদ কাবেরী বলেন, আওয়ামীলীগ একটি বিশাল রাজনৈতিক দল। বড়ঘরে ভুল বুঝাবুঝি হতেই পারে। কিন্তুু দল ও দেশ রক্ষায় সকলই সময়ই আওয়ামীলীগ ঐক্যবদ্ধ। আগামী নির্বাচনে নৌকার জয়ের লক্ষে আমাদের ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীরা সকল ভেদাভেদ ভুল এখনও ঐক্যবদ্ধ।
আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ নেতা শাহ আবু ইমানি বলেন, আমরা নৌকার জয় চাই। সেলক্ষ্যে ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীরা দুঃখ কষ্ট ভুলে ঐকবদ্ধ হয়ে মাঠে কাজ শুরু করেছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!