1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি

শাল্লায় প্রথমবারের মতো ৬৪ মহন্তের ভোগরাগ অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩০ নভেম্বর, ২০১৮, ৩.৫৫ পিএম
  • ৩৮৭ বার পড়া হয়েছে

হাবিবুর রহমান হাবিব, শাল্লা:
সুনামগঞ্জের শাল্লা উপজেলার বাহারা ইউনিয়নের আঙ্গারুয়া গ্রামে অবস্থিত গীরীধর উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম বারের মতো গৌর একাত্মতা যজ্ঞযাত্রা ভক্ত বৃন্দ সিলেটের আয়োজনে, ভাব কিশোর দাস বৈষ্ণব ও পরমা নন্দ দাসের উদ্যোগে চৌষট্টি মহন্তের ভোগরাগ অনুষ্ঠিত হয়েছে। গত ২২ থেকে ৩০ নভেম্বর শুক্রবার পর্যন্ত বিশ্বের কল্যাণে শাল্লায় এই প্রথম বারের মতো ৬৪ মহন্তের ভোগরাগ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি উৎসবে রূপ নিয়েছিল। মাঠ জুড়ে ছিল ভক্তবৃন্দসহ দর্শণার্থীদের ভীড়।
শুক্রবার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-২ দিরাই-শাল্লা আসনের সংসদ সদস্য ডঃ জয়া সেন গুপ্তা, শাল্লা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অলি উল হক, শাল্লা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল আমিন চৌধুরী, শাল্লা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়রম্যান নেহার বেগম, শাল্লা উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পিযুষ চৌধুরী, শাল্লা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। তারা পরিদর্শন করে নাম সুধা শ্রবণ করেন। অনুষ্ঠানে এলাকার হাজার হাজার গৌর ভক্তবৃন্দ অনুষ্ঠানে নাম সুধা শ্রবণ করেন।
বাহাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিধান চন্দ্র চৌধুরী বলেন, সনাতন ধর্মাবলম্বীদের কাছে গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান হলো ভোগরাগ অনুষ্ঠান। অনুষ্ঠানটি আমাদের শাল্লায় এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী এ ভোগরাগ অনুষ্ঠান আমাদের মাঝে ধর্মীয় চেতনাকে জাগ্রত করেছে।
এবারের অনুষ্ঠানে শ্রী গীতা, শ্রী ভাগবদ, শ্রী চৈতান্যমৃত থেকে পাঠ করাহয়। অনুষ্ঠানে আগত ভক্ত বৃন্দের মাঝে মহা প্রসাদ বিতরন করা হয়।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!