1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাদুকাটা নদীতে মোবাইল কোর্ট: অবৈধ বালু উত্তোলনে একজনের ৬ মাসের কারাদণ্ড টাঙ্গুয়ার হাওরেও পাওয়া গেছে রাক্ষুসে সাকার মাছ: হাওরের বাস্ততন্ত্রের জন্য বিপদবার্তা ধোপাজান নদীর লুটের বালু পাচার হচ্ছে ভোরে ভুতুড়ে ও গায়েবি মামলায় নিরীহ মানুষদের হয়রানি করা যাবেনা: সুনামগঞ্জে হুইপ জি কে গউছ বিশ্বম্ভরপুর হরিপুর বিলে মাছের জন্য গাছে কোপ! সুনামগঞ্জে সার পাচারে জড়িত ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি কৃষকদের সুনামগঞ্জে অনুমোদনহীন কসমেটিক্স ব্যবসা: নারীকে ৫০ হাজার টাকা জরিমানা শান্তিগঞ্জের কুতুবপুর শ্মশানঘাট সংলগ্ন কৃষ্ণতলা ডোবা থেকে নিখোঁজ সুমন দত্তের মরদেহ উদ্ধার সুনামগঞ্জে ডোবায় ভাসছে অজ্ঞাত নারীর ম/রদেহ সুনামগঞ্জে অনলাইন ও ক্যাসিনো সাম্রাজ্যের দুই ‘রাঘববোয়াল’ গ্রেপ্তার

সুনামগঞ্জ-১ আসনে আ.লীগের রতন না বিকল্পধারার ডা. রফিক? মহাজোট প্রার্থী নিয়ে গুঞ্জন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১৮, ১.২৪ পিএম
  • ৩৫৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
মহাজোটের শরিক দল বিকল্পধারার নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের কারণে বদলে যেতে পারে সুনামগঞ্জ-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। বিকল্পধারার জন্য আওয়ামী লীগ যে ৫টি আসন বরাদ্দ দিয়েছে তাতে সিলেট বিভাগের দুটি আসন রয়েছে। মৌলভীবাজার-২ ও সুনামগঞ্জ-১ আসনটি যুক্তফ্রন্টকে ছেড়ে দিতে পারে আওয়ামী লীগ। এমন আভাসই মিলেছে আওয়ামী লীগের শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিকল্পধারা নেতৃবৃন্দের কাছ থেকে।
বিশেষ একটি সূত্র জানিয়েছে সুনামগঞ্জ-১ আসনে ডা. রফিক চৌধুরী, মৌলভীবাজার-২ আসনে এমএম শাহিন, মুন্সিগঞ্জ-১ আসনে মাহী বি চৌধুরী, লক্ষীপুর-৪ আসনে মেজর অবসরপ্রাপ্ত এমএ মান্নান, নীলফামারি-১ আসনে জাবেল রহমান গানী যুক্তফ্রন্টের প্রার্থী হচ্ছেন। এদিকে দেশের অন্যতম হেভিওয়েট প্রার্থী সাবেক মন্ত্রী শমসের মবিন চৌধুরীর সিটের জন্যও দেনদরবার চলছে বলে জানা গেছে।
উল্লেখ্য গতকাল ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসারের কাছে বিকল্পধারা মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন সদ্য বিএনপি ছেড়ে বিকল্পধারায় যোগ দেওয়া ডা. রফিক চৌধুরী। যিনি ২০০৮ সনের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মোয়াজ্জেম হোসেন রতনের কাছে প্রায় লক্ষ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন।
ডা. রফিক চৌধুরী বলেন, আমার আসনটি নিশ্চিত হয়েছে। ৫টি আসন আওয়ামী লীগ যুক্তফ্রন্টকে দিয়েছে। এর মধ্যে সুনামগঞ্জ-১ আসনটিও রয়েছে।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোয়াজ্জেম হোসেন রতনের মোবাইল ফোনে যোগাযোগ করলেও তিনি ফোন ধরেননি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!