1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
গুণী শিক্ষক স্বীকৃতি পেলেন সুনামগঞ্জের তিন প্রাথমিক শিক্ষক জামালগঞ্জে বিআইডব্লিটিএর নাতে চাঁদাবাজি বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা দাবিতে মানববন্ধন গ্রীন টিভিতে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক আল আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসবের উদ্বোধন সুনামগঞ্জে আগ্রাসী কিশোর গ্যাংকে দমনের দাবিতে মানববন্ধন তাহিরপুরে তিন শিশু নিয়ে পিতার বিষপান: সন্তানদের মৃত্যু, মুমূর্ষ পিতাকে হাসপাতালে ভর্তি সুনামগঞ্জে অভিভাবক এমদাদুল হক শাহজাহানের উপর হামলাকারী কিশোর গ্যাং প্রধান শ্রাবণ গ্রেপ্তার প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সুনামগঞ্জ সদর থানা সুনামগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুটি বিক্ষোভ মিছিল সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার উপর কিশোর গ্যাংয়ের হা/মলা: ফেইসবুকে পোস্ট দিয়ে হামলাকারীদের গ্রে/প্তারে সহায়তার আহ্বান পুলিশের

সুনামগঞ্জের ৫টি আসনে ৫২ প্রার্থীর মনোনয়ন দাখিল

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১৮, ১.২৬ এএম
  • ৩২০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জের ৫টি আসনের ৩২জন প্রার্থী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন জমা দিয়েছেন। এছাড়াও আরো ১৯ জন প্রার্থী বিভিন্ন উপজেলায় মনোনয়ন জমা দিয়েছেন। গতকাল বুধবার বেলা ৫টা পর্যন্ত বিভিন্ন দলের প্রার্থীরা মনোনয়ন জমা দেন।
সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, তাহিরপুর ও ধর্মপাশা) আসনে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোয়াজ্জেম হোসেন রতন। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রিড়া সম্পাদক এডভোকেট রনজিত সরকার। এই আসনে বিএনপির মনোনীত তিন প্রাথীই মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন নজির হোসেন, উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুল হক। এছাড়াও এই আসনে বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে এলডিপি থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন ডা. রফিক চৌধুরী, জাসদ থেকে মনোনয়ন জমা দিয়েছেন একে এম অহিদুল কবির, মুসলিম লীগ প্রার্থী বদরুদ্দোজা সুজা, ইসলামী আন্দোলন প্রার্থী মুফতি ফখর উদ্দিন, জমিয়তে উলামায়ে ইসলাম প্রার্থী মোস্তাক আহমদ বাবুল ও জাকের পার্টি প্রার্থী আমান উল্লাহ আমান ।
সুনামগঞ্জ-২ আসনে আ.লীগের মনোনীত প্রার্থী হিসেবে মনোননয়ন জমা দিয়েছেন ড. জয়া সেনগুপ্তা, বিএনপি মনোনিত প্রার্থী সাবেক সাংসদ নাছির উদ্দিন চৌধুরী, বিএনপি মনোনীত অপর প্রার্থী অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল, বাংলাদেশ ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল হাই, গণতন্ত্রীপার্টি মনোননীত প্রার্থী গোলজার আহমদ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মনোনীত প্রার্থী নিরঞ্জন দাস খোকন, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. রুহুল আমীন, মুসলিম লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান চৌধুরী রানা।
সুনামগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, জাতীয় ঐক্যফ্রন্ট (জমিয়তে উলামায়ে ইসলাম) মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, জাতীয় ঐক্যফ্রন্ট (গণফোরাম) মো. নজরুল ইসলাম, বিএনপি মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী এম. এ ছাত্তার, বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থী আশরাফুল ইসলাম সুমন, বিএনপির মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম খসরু, জাকের পার্টির প্রার্থী শাহজাহান চৌধুরী, ইসলামি আন্দোলনের প্রার্থী মুহিবুল হক আজাদ, ইসলামি ঐক্যজোট প্রার্থী সৈয়দ আলী আহমদ, মুসলিম লীগ মনোনীত প্রার্থী সৈয়দ মুবাশ্বির আলী, এলডিপি মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান খালেদ।
সুনামগঞ্জ-৪ আসনে মহাজোটের মনোনীত প্রার্থী ও জাতীয় পার্টি নেতা এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, আওয়ামী লীগ থেকে মনোনয়ন জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগ সভাপতি মতিউর রহমান, বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট ফজলুল হক আছপিয়া, বিএনপি মনোনীত প্রার্থী দেওয়ান জয়নুল জাকেরিন, জাতীয় পার্টির মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী ইনান চৌধুরী, জাতীয় ঐক্যফ্রন্ট (জাসদ রব) মনোনীত প্রার্থী দেওয়ান ইস্কন্দর রাজা চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী তানভির আহমদ তাছলিম, বিএনপি মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী মো. রাজু আহমদ, জাতীয় পার্টির মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুফতি আজিজুল হক, বাংলাদেশ মুসলিম লীগ মনোনীত প্রার্থী আল হেলাল।
সুনামগঞ্জ-৫ আসনে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিবুর রহমান মানিক, বিএনপি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমদ মিলন, বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান চৌধুরী, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি মনোনীত প্রার্থী মো. আব্দুল অদুদ, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এডভোকেট নাজমুল হুদা হিমেল, খেলাফত মজলিসের প্রার্থী মুহাম্মদ শফিক উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মাওলানা হারুন আল হুসাইন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন আইয়ুব করম আলী, খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী দলটির কেন্দ্রিয় যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন। এছাড়াও আরো চারজন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন বলে জানা গেছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!