1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দোয়ারাবাজারে গরু চুরির অভিযোগে তিনজনের চোখে চুন ছিটিয়ে চোখ নষ্ট করে দিলো শালিসকারীরা ড. ইউনূসের সময়ে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি মব হয়েছে: সুনামগঞ্জে জাপা মহাসচিব ব্যারস্টিার শামীম পাটোয়ারী শায়খে কাতিয়ার সাহেবজাদা হাফিজ মাওলানা ইমদাদুল্লাহ আর নেই কাশ্মীরে কাজের কথা বলে ছাতকের ৩ যুবক নিখোঁজ! দিরাইয়ে মর্নিং ফুটবল টিমের মাদকবিরোধী র‍্যালি ও সভা সংকীর্ণ ড্রেনে পড়ে মৃত্যুর মুখ থাকা গরুকে বাঁচালো সুনামগঞ্জ পুলিশ ও ফায়ার সার্ভিস জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার দিরাইয়ে জলমহালে মাছ লুটের অভিযোগ: ২৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ সাক্ষরতা দিবসে সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল

তাহিরপুরের আঞ্জু মিয়া হত্যা মামলার ফাঁসির দ-প্রাপ্ত আসামী গাজীপুরে গ্রেফতার

  • আপডেট টাইম :: শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০১৬, ১২.২০ পিএম
  • ৫২৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সুন্দর পাহাড়ি গ্রামের আঞ্জু মিয়া হত্যার ঘটনায় ফাঁসির দ-প্রাপ্ত এক পলাতক আসামীকে হাজীপুর থেকে গ্রেফতার করেছে তাহিরপুর থানা পুলিশ। শুক্রবার বিকেলে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাস্টারবাড়ি থেকে এরশাদ মিয়া (৩০) নামের ওই আসামীকে গ্রেফতার করা হয়। আসামী এরশাদ মিয়া আঞ্জু মিয়া হত্যা মামলার ফাঁসির দ-প্রাপ্ত ২ নম্বর আসামী।
পুলিশ ও মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালে আধিপত্য বিরোধের জের ধরে তাহিরপুর উপজেলার সুন্দরপাহাড়ি গ্রামের ব্যবসায়ী আঞ্জু মিয়াকে কুপিয়ে হত্যা করে এরশাদ মিয়াসহ কয়েকজন। এ ঘটনায় নিহতের ছেলে মো. নজরুল ইসলাম বাদী হয়ে তাহিরপুর থানায় ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ শোনানী শেষে চলতি বছরের এপ্রিল মাসে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ৬ আসামীকে বেকসুর খালাস দিয়ে ৫ জনের ফাঁসির দ-াদেশ প্রদান করেন। ফাঁসির দ-প্রাপ্তদের মধ্যে এরশাদ মিয়া, জুলহাস মিয়া এবং এমরান মিয়া পলাতক ছিল। গতকাল শুক্রবার এরশাদ মিয়াকে আটক করে পুলিশ। অন্য দুইজন এখনো পলাতক রয়েছে। ফাঁসির দ-প্রাপ্তদের মধ্যে আব্দুর রহিম এবং মহরম আলী জেল হাজতে রয়েছে।
তাহিরপুর থানার এসআই রফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দ-প্রাপ্ত এরশাদ মিয়াকে গ্রেফতার করা হয়েছে। পলাতক অন্য দুইজনকেও গ্রেফতারের চেষ্টা চলছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!