1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট নূরুল:খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের প্রোজ্জ্বল ব্যক্তিত্ব ফসলরক্ষা বাঁধের কাজ দ্রুত শুরুর দাবিতে হাওর বাঁচাও আন্দোলনের সাংবাদিক সম্মেলন দোয়ারায় এসএসসি নির্বাচনী পরীক্ষায় সাত বিষয়ে ফেল ছাত্রের কাণ্ড শাল্লায় সার সংকট দূরীকরণে ব্যবস্থা নিতে কৃষকদল নেতা একরামুলের আবেদন

প্রত্যাশা কৃষি উন্নয়ন সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা

  • আপডেট টাইম :: সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮, ১০.১৯ এএম
  • ৪৩২ বার পড়া হয়েছে

তাহিরপুর প্রতিনিধি::
বেসরকারী উন্নয়ন সংস্থা স্যানক্রেড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আইসিডিপি প্রকল্পের সহায়তায় পরিচালিত প্রত্যাশা কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিঃ’র ২০১৮-১৯ অর্থ বছরের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে তাহিরপুর উপজেলার মোল্লাপাড়া (যশপ্রতাপ) সমিতির কার্যালয়ে এ সাধারণ সভা অনুষ্টিত হয়। সমিতির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য শাহানা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল। ২০১৮-১৯ অর্থ বছরের সম্ভাব্য আয় ব্যায়ের হিসেব উপস্থাপন করেন সমিতির সাধারণ সম্পাদক ডা. আব্দুস সামাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্যানক্রেড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আইসিডিপি প্রকল্পের তাহিরপুর ফিল্ড ম্যানেজার উইলসন দালবত, সাবেক ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, বাদাঘাট ইউনিয়ন আওয়ামীলীগ সাবেক সাধারণ সম্পাদক আব্দুস শহিদ তালুকদার, আইসিডিপি প্রকল্পের এফ এফ নাসির উদ্দিন, সমিতির সদস্য রীনা আক্তার, আয়েশা সিদ্দিকা, শাপলা কিশোরী দলের সদস্য ফাতেমা আক্তার প্রমুখ। সভার শুরুতেই কোরআন তেলাওয়াত করেন, সমিতির সদস্য রফিকুল ইসলাম, গীতাপাঠ করেন মিশু রানী সরকার।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!