1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

সুনামগঞ্জে বাইরের পাইকার না আসায় জমেনি কোরবানীর পশুর হাট

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৬, ৪.৫৪ এএম
  • ৫৭৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের প্রায় ৩০টি ঈদের পশুর হাটে এখনো ক্রেতা-বিক্রেতাদের আশানুরূপ উপস্থিতি লক্ষ্য করা যায়নি। ঈদের আর মাত্র কয়েকদিন বাকি থাকলেও বাজার জমে না ওঠায় ইজারাদাররা শঙ্কায় রয়েছেন। পাইকাররা ঈদের পশু নিয়ে না আসায় ক্রেতারাও আছেন দুশ্চিন্তায়।
গত বুধবার সুনামগঞ্জ পৌরসভার অধীন মল্লিকপুর কোরবানির পশুর হাট জমে ওঠেনি এখনও। ওই পশুর হাটে ক্রেতা-বিক্রেতার উপস্থিতি ছিল তুলনামূলক কম। পশুও কম উঠেছে হাটে। সংশ্লিষ্টরা জানান, বাইরের পাইকাররা পশু নিয়ে বাজারে না আসায়কোরবানীর পশুর হাট জমছেনা।

মল্লিকপুর পশুর হাটে কোরবানীর পশু কিনতে আসা ক্রেতা সোহেল বলেন, হাটে পশু কম উঠেছে। চাহিদামত গরু কিনতে সমস্যা হচ্ছে। পাইকারদের দেখা নেই। যা এসেছে স্থানীয় গৃহস্তের গরু।
হাটের ইজারাদার পল বলেন, যে টাকা দিয়ে হাটের ইজারা এনেছি। মনে হচ্ছে লোকসান গুনতে হবে। তার কারণ এবার অস্থায়ীভাবে বেশি সংখ্যক পশুর হাটের অনুমতি দেয়া হয়েছে। গরু ব্যবসায়ীরাও কম আসছেন।
সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী বলেন, উপজেলা পরিষদে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতি এবং সর্বসম্মতিক্রামে অস্থায়ী হাটের সংখ্যা বাড়ানো হয়েছে। আর হাটে নির্ধারিত হাসিলের চেয়ে বেশি আদায় করতে পারবে না ইজাদার।
সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান বলেন, ঈদ উপলক্ষে স্থায়ী বাজারের সঙ্গে আরো ২১টি অস্থায়ী পশুর হাটের অনুমোদন দেওয়া হয়ছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!