1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

দিরাইয়ে ৪৭তম জাতীয় সমবায় দিবস উদযাপন

  • আপডেট টাইম :: রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮, ৪.১৬ পিএম
  • ১৮৭ বার পড়া হয়েছে

দিরাই প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাইয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে ৪৭তম জাতীয় সমবায় দিবস ২০১৮ উদযাপন করা হয়েছে। উপজেলা সমবায় কার্যালয় ও সমবায়ীদের আয়োজনে র‌্যালী, পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় উপজেলার বিভিন্ন সমবায় সংগঠন ও সমবায়ীদের অংশগ্রহনে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে বর্নাঢ্য সমবায়ী র‌্যালী বের করা হয়। র‌্যালী পরবর্তীতে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে পতাকা উত্তোলন করা হয়। এরপর উপজেলা গনমিলনায়তন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার। উপজেলা সহ-কারি সমবায় কর্মকর্তা শিমুল খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা রাজমনি সিংহ,পল্লী উন্নয়ন কর্মকর্তা রুহল আমিন, ভাটিবাংলা সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লিমিটেডের সভাপতি প্রশান্ত সাগর দাস, নির্বাহী সদস্য জিয়াউর রহমান লিটন, সোমা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি শাহার উদ্দিন, দিগন্ত কৃষি সমবায় সমিতির সভাপতি হুসনা আলী, রংধনু কৃষি সমবায় সমিতির আলী আহমদ খানসহ বিভিন্ন সংগঠনের সমবায়ীবৃন্দ ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!