1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

বিশ্বম্ভরপুরে ঈদের বাজার: ক্রেতাহীন বাজারে ছাড়ের প্রতিযোগিতা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৬, ৪.৪১ এএম
  • ৫৩৪ বার পড়া হয়েছে

জাকির হোসেন রাজু, বিশ্বম্ভরপুর::
পবিত্র ঈদুল আযহার আর এক সপ্তাহও বাকি নেই। কিন্তু এর মধ্যেও জমে উঠেনি ঈদের কেনাবেচা। বিশ্বম্ভরপুরে  ছোট বড় দোকান গুলো অনেকটাই ক্রেতাশুন্য। নির্ধারিত মূল্যের অর্ধেক ছাড় দিয়েও খরা কাটছে না কেনাকাটায়। ব্যাবসায়ীরা বলছেন কোরবানির ঈদে এমনিতেই ক্রেতা সমাগম কম হয়। সবাই ছুটে পশুর হাটে। তারপরও ঈদের বাকি দিনগুলো নিয়ে আশাবাদী তারা। বলছেন এরই মধ্যে রোজার ঈদের তুলনায় কম হলেও ক্রেতার দেখা পাবেন তারা।

ঈদুল আযহার প্রধান আকর্ষন কোরবানীর পশুর দাম এবার গত কয়েক বছরের তুলনায় বেশী হওয়ায় অনেকেই এখনো কোরবানীর পশু কিনতে পারেননি।
অপরদিকে কাপড়ের দোকানগুলোতে ব্যবসায়ীরা প্রচুর মালামাল এনে দোকানে সাজিয়ে রাখলেও কাঙ্খিত বিক্রি হচ্ছে না। দুই-একটি দোকান ছাড়া অধিকাংশ দোকানেই আশানুরূপ বিক্রি নেই। ফুটপাতের কাপড়ের দোকানেও বেচাকেনা জমেনি। কাপড় জুতা ও প্রসাদনীতে এবার মন্দা ভাব থাকলেও বাধ্য হয়ে কোরবানীর পশুর রান্নার সরঞ্জামের দোকানগুলোতে ভীড় লক্ষ্য করা যাচ্ছে। কোরবানির পশু জবাইয়ের জন্য দা, ছুরি কিনতে কামারদের দোকানেও ভীড় জমেছে। সেই সাথে মসলার দোকানগুলোতে জমজমাট বেচাকেনা হচ্ছে।
উপজেলার পলাশ বাজারের নিপু গার্মেন্টসের মালিক আব্দুল কালাম আজাদ, সদরের বৃষ্টি টেইর্লাসের বিনয় বাবু, সিটি ডিপার্টমেন্টের কবির হোসেন বলেন, অন্যান্য বছরের তুলনায় এবছর বেচাকেনা খুবই কম।
একই উপজেলার ধনপুর বাজারের শওকত গার্মেন্টসের মালিক শওকত মিয়া বলেন, গত বছরের তুলনায় এ বছর বেচাকেনা নেই বললেই চলে। তবে শেষ মুহুতে কিছুটা হলেও বেচাকেনা হবে মনে করেন তিনি ।
উপজেলার শক্তিয়ার খলা বাজারের মাজেদ ডির্পারমেন্টাল ষ্টোরের জাবেদ আহমেদ জানান, কৃষকদের অবস্থাও বেশী ভালো নেই। তাছাড়া যাদুকাটা নদীর মধ্যে কাজ না থাকায় বেচাকেনা নেই ।
একই বাজারের জহির স্মাট ফ্যাশনের মালিক জাকির হোসেন জানান, এখনও কেনাকাটা খুব একটা নেই। তবে আগামী দুদিনে হয়তো কিছু বিক্রি হবে বলে আশা করছি।
শক্তিয়ার খলা বাজারের ফুটফাতের ব্যবসায়ী আব্দুর রাজ্জাক বলেন, নিম্ন আয়ের লোকজনের পক্ষে দুই ঈদে কেনাকাটা করা কষ্টসাধ্য হওয়ায় এবার ঈদে তেমন কাপড়ের বিক্রি নেই। শেষ মুহুতে এসে কিছু কেনাকাটা হবে বলে মনে হচ্ছে। ফুটফাতের অন্যান্য দোকান ঘুরেও খুব জমজমাট বিকিকিনির পরিবেশ দেখা যায়নি। একই অবস্থা বড় বড় বিপনী বিতানগুলোর। সব মিলিয়ে বিশ্বম্ভরপুরে এবার ঈদের বাজার ভালো নেই।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!