1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

চলে গেলেন সুনামগঞ্জের বাউল শিল্পী সাহানা

  • আপডেট টাইম :: রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮, ৬.৩১ এএম
  • ৩৮৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
চিকিৎসা না পেয়ে পৃথিবী ছেড়ে অভিমানে চলে গেলেন সুনামগঞ্জের আম মানুষের প্রিয় বাউল শিল্পী সাহানা। রবিবার ভোরে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট ওসমানী হাসপাতালে না ফেরার দেশে চলে যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি অকৃতদার ছিলেন। দীর্ঘিদন ধরে তিনি রোগে ভোগছিলেন। তিনি সুনামগঞ্জ শহরের হাসননগরের বাসিন্দা। বৃহত্তর সিলেটে বিয়ের গানের শিল্পীদের মধ্যে অগ্রজ ছিলেন তিনি। বিয়ের গানের মধ্য জনপ্রিয় গান ‘কালা বাইঙ্গনের ধলা ফুল/ রুমালে গাতিয়া তোল’ তার তুমুল জন প্রিয় বিয়ের গান।
বাউল সাহানা এক দশক আগে এটিএন নির্মাণ তারকা হয়েছিলেন। এর সুবাদে বৃহত্তর সিলেটের এই বাউল শিল্পীকে দেশের মানুষ চিনতে পারে। বাউল শাহানার প্রায় অর্ধ শতাধিক গানের ক্যাসেট রয়েছে। গ্রামের আসরে বাউল গানের তুফান তুলে তিনি সাধারণ মানুষের মন জয় করেছিলেন তিনি। নীরবে সাধারণ মানুষের জন্য গান করলেও অন্তরালের এই গুণী শিল্পীকে মনে করেনি সুনামগঞ্জ শিল্পকলা একাডেমি। কতিপয় সিন্ডিকেটের কাছে জিম্মি শিল্পকলা একাডেমি সবসময় এমন শিল্পীদের দূরে রাখে বলে অভিযোগ আছে।
শিল্পী সাহানার মৃত্যুতে শোক জানিয়েছেন সাধারণ মানুষের শিল্পীরা। তারা তার আত্নার শান্তি কামনা করেছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!