1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

হাসিনা-এরশাদ বৈঠকে অর্ধশতাধিক আসনে সমঝোতা

  • আপডেট টাইম :: শনিবার, ২৪ নভেম্বর, ২০১৮, ৩.৫৯ এএম
  • ১৭৮ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। শুক্রবার রাতের বৈঠকে প্রায় অর্ধশতাধিক আসনে সমঝোতায় পৌঁছেছেন মহাজোটের এই দুই শীর্ষ নেতা। সব কিছু ঠিক থাকলে আগামী রোববার মহাজোটের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হতে পারে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্টদের দেয়া তথ্য অনুযায়ী, শুক্রবার আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা সারাদিনে মনোনয়ন বা দলীয় কোন ইস্যুতেই শেখ হাসিনার সাক্ষাৎ পাননি। মহাজোটের অন্যতম শরিক জাপার জন্য অর্ধশতাধিক আসন ছাড় দিতে প্রস্তুত আওয়ামী লীগ। তবে দু’ চারটি আসন নিয়ে জাতীয় পার্টির আপত্তি শেষ পর্যন্ত রয়েই যাচ্ছে।
জানা যায়, শেষ পর্যন্ত ওই আসনগুলো উন্মুক্ত করে দেয়া হতে পারে। দু’ চারটি আসনে সংযোজন-বিয়োজন এবং দু’ একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে রোববার সকালে মনোনয়ন বোর্ডের আলোচনার পর একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। রোববার সকালে মনোনয়ন বোর্ডের আলাপ শেষে প্রাথীদের দলীয় মনোনয়নের চিঠি দেয়া হবে।
আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সদস্য কাজী জাফরুল্লাহ বলেন, জোটের প্রত্যাশা অনেক, আমরা চেষ্টা করছি প্রত্যাশা পূরণ করতে। এ জন্য এখনও জোটের প্রার্থী তালিকা চূড়ান্ত করা সম্ভব হয়নি। আমরা আশা করছি, আজ (শনিবার) না হলেও রোববার প্রার্থী তালিকা ঘোষণা করা হতে পারে। সূত্র : জাগোনিউজ

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!