1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

টেস্ট সিরিজ জিতলেও টাইগারদের র্যাংকিংয়ে পরিবর্তন হচ্ছেনা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২২ নভেম্বর, ২০১৮, ২.০৯ এএম
  • ৩৯১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক::
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা টেস্ট সিরিজ জিতলেই র‍্যাংকিংয়ের ৮ নম্বরে উঠে আসবে বাংলাদেশ- এমন একটি খবর প্রকাশিত হয়েছে বেশ কিছু গণমাধ্যমে। ওয়ানডেতে বাংলাদেশ আছে ৭ নম্বরে।
কিন্তু টেস্ট ফরম্যাটে পজিশন সেই ৯। টেস্টে বাংলাদেশ এখনও ধারাবাহিক হয়ে ওঠেনি বিধায় এখান থেকে উত্তরণের আশু কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এমনকী উইন্ডিজ সিরিজ ২-০ ব্যবধানে জিতলেও র‍্যাংকিংয়ে অবস্থান পরিবর্তন হবে না।
সদ্য সমাপ্ত জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ হেরেছে বাংলাদেশ। ১৫১ রানের সেই বিশাল পরাজয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট হয়ে গেছে ৬১। যা এই সিরিজের আগে ছিল ৬৮। অন্যদিকে ৮ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট হলো ৭৬। সুতরাং বাংলাদেশের সঙ্গে পয়েন্টের পার্থক্য দাঁড়াল ১৫। চট্টগ্রাম এবং ঢাকা টেস্ট জিতলেও বাংলাদেশের রেটিং পয়েন্ট বাড়বে ৮।
মোট পয়েন্ট দাঁড়াবে ৬৯।
ক্রিকইনফোতে প্রকাশিত হালনাগাদ টেস্ট র‍্যাংকিং।
অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ যদি এই সিরিজ ২-০ ব্যবধানে হারে, তবে তাদের রেটিং পয়েন্ট কমে দাঁড়াবে ৭১ এ। বাংলাদেশের সঙ্গে ব্যবধান হবে ২ রেটিং পয়েন্টের। সুতরাং বাংলাদেশ যে চলতি সিরিজে র‍্যাংকিংয়ের ৮ নম্বরে উঠতে পারছে না; তা মোটামুটি নিশ্চিত। ৯ বছর ধরে উইন্ডিজের বিপক্ষে কোনো টেস্ট সিরিজ জেতেনি বাংলাদেশ। তবে বাংলাদেশের টেস্ট জয়ের ধারাবাহিকতা আনার জন্য এই সিরিজটি ২-০ ব্যবধানে জয় খুব দরকার।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!