1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
যাদুকাটা নদীতীরের বড়গোপটিলায় ‘পা*গলিকে ধ*র্ষণ: অভিযুক্ত মাদক কারবারি সাইদুলকে গ্রেপ্তার সুনামগঞ্জে লতিফা কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্টানে ইতালী প্রবাসীর মানিব্যাগ চুরি: চোরকে ধরিয়ে দিতে পুলিশের আহ্বান সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানা আয়োজন সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার দিরাইয়ে নদী থেকে চারদিন পর নিখোঁজ গৃহকর্মীর লা/শ উদ্ধার ডাবর পয়েন্টে দুর্ঘটনায় ‘সুনামগঞ্জ-ল, ১১-১৬৪২’ নম্বরধারী বাইকের অজ্ঞাত যুবক নিহত: স্বজনদের সন্ধান দিতে অনুরোধ সুনামগঞ্জে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রাথমিক শিক্ষায় অনন্য অবদানের জন্য সুনামগঞ্জের জেলা প্রশাসক ‘শ্রেষ্ট জেলা প্রশাসক’ মনোনীত

  • আপডেট টাইম :: বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০১৬, ৮.১৯ এএম
  • ৬৮৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
‘স্কুলে বিদ্যা অর্জন/মঞ্চে গান/ মাঠে খেলাধুলা/ জমিতে ধান।’ সুনামগঞ্জে যোগদানের পরই এই অঞ্চলের পারিপার্শিক ও আর্তসামাজিক অবস্থা পর্যবেক্ষণ করে কবির মতো ছন্দোবদ্ধে এই লাইন ক’টি বেধেছিলেন তিনি। পরবর্তীতে লিফলেট ও স্টিকার আকারেও এগুলো বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়া হয়েছে। জানা গেছে যোগদানের পরই তিনি সুনামগঞ্জের শিক্ষা ও সাংস্কৃতিক আন্দোলনে গতি এনে দেন। অফিসিয়াল ট্যুরেও রাস্তার ধারে বিদ্যালয় পেলে হঠাৎ ডুকে পড়েন। শুধু পরিদর্শনই নন রীতিমতো মাস্টারিও করেছেন! হাতে-কলমে শিখিয়েছেন শিক্ষার্তীদের। দিয়েছেন শিক্ষা সংক্রান্ত নানা টিপস। জেলার প্রত্যন্ত এলাকার একাধিক বিদ্যালয়ে এভাবে উপস্থিত হয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের চমকে দিয়েছেন তিনি। এতে শিক্ষক ও শিক্ষার্থীরাও উজ্জীবিত হয়েছেন। এবার তাঁর এই শিক্ষায় অনন্য অবদানের জন্য সরকারিভাবে শ্রেষ্ট জেলা প্রশাসক মনোনীত হলেন। তিনি সুনামগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।
সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে হাওর-ভাটির জেলা সুনামগঞ্জে প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের জন্য সিলেট বিভাগে শ্রেষ্ট জেলা প্রশাসক মনোনীত হয়েছেন তিনি। ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৬’ প্রদান সংক্রান্ত বিভাগীয় বাছাই কমিটির সভায় গত ৩০ আগষ্ট তাকে সিলেট বিভাগের শ্রেষ্ট জেলা প্রশাসক মনোনীত করা হয়। ওইদিন বিভাগীয় কমিশনার, সিলেট এঁর সম্মেলন কক্ষে প্রাথমিক শিক্ষায় অবদানের জন্য সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম কে সিলেট বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে মনোনিত করেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য যোগদানের পরই জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম প্রাথমিক শিক্ষার অগ্রগতিতে সুনামগঞ্জে বিশেষ ভূমিকা পালন করছেন। প্রতিটি উপজেলায় শিক্ষার মানন্নোয়ন বিষয়ক সভা-সমাবেশসহ অভিভাবকদের সঙ্গেও তিনি নানা অনুষ্ঠানে কথা বলছেন। হাওরাঞ্চলের প্রাথমিক শিক্ষার মান্নোনয়নে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!