1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে আমেরিকা যাচ্ছেন সজীব রঞ্জন দাশ

  • আপডেট টাইম :: বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০১৬, ৭.৫৯ এএম
  • ৬২৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে তৃতীয় বারের মতো মার্কিন যুক্তরাষ্ট্র যাচ্ছেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট সজীব রঞ্জন দাশ। গত ৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীীর কার্যালয় থেকে পাঠানো ‘ভিজনেস ডেলিগেশন’ তালিকায় ১২ নম্বরে রয়েছে সজীব রঞ্জন দাশের নাম। এই তালিকায় প্রধানমন্ত্রী সফরসঙ্গী হিসেবে ৪০জন সদস্য আমেরিকা যাবেন। তাদের নাম প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে।
উল্লেখ্য এর আগেও ২০১৪ সনে এবং ২০১৫ সনেও জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়েছিলেন সজীব রঞ্জন দাশ। সজীব রঞ্জন দাশের পাশাপাশি সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট খায়রুল হুদা চপলও প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিবেন।
প্রসঙ্গত আগামী ১৮-২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্কিন যুক্তারাষ্ট্রে সরকারি সফরে অবস্থান করবেন। মন্ত্রী, সচিব, রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ তার সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন। একজন শীর্ষ ব্যবসায়ী হিসেবে সজীব রঞ্জন দাশ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে মনোনীত হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর আমেরিকা সফরসঙ্গী হিসেবে মনোনীত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের ব্যবসায়ী বৃন্দ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!