1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট নূরুল:খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের প্রোজ্জ্বল ব্যক্তিত্ব ফসলরক্ষা বাঁধের কাজ দ্রুত শুরুর দাবিতে হাওর বাঁচাও আন্দোলনের সাংবাদিক সম্মেলন দোয়ারায় এসএসসি নির্বাচনী পরীক্ষায় সাত বিষয়ে ফেল ছাত্রের কাণ্ড শাল্লায় সার সংকট দূরীকরণে ব্যবস্থা নিতে কৃষকদল নেতা একরামুলের আবেদন

দোয়ারায় আ. লীগ-বিএনপি’র সমর্থকদের সংঘর্ষে আহত ২৫

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১৮, ৪.১০ এএম
  • ১৯২ বার পড়া হয়েছে

দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের আওয়ামী লীগ ও বিএনপি’র সাবেক দুই চেয়ারম্যানের মধ্যে মাছ কেনা নিয়ে কথা কাটাকাটির জেরে দু-দলের নেতাকর্মীদের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষনিকভাবে আহতদের নাম ঠিকানা জানা সম্ভব হয়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে নরসিংপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও দোয়ারাবাজার উপজেলা বিএনপি’র আহবায়ক মো. শামছুল হক নমু মিয়ার সাথে একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা মো. আব্দুল হান্নান ভূইয়ার বালিউড়া বাজারে মাছ কেনা নিয়ে উভয় চেয়ারম্যানের মধ্যে কথা কাটকাটি হয়। এরই জের ধরে উভয় পক্ষের আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মী সমর্থকরা রাতে বালিউড়া বাজারে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ দমনের চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তাৎক্ষনিক আহতদের নামও পরিচয় জানা সম্ভব হয়ে উঠেনি। তবে আহতদের উদ্ধার করে স্থানীয় দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে দোয়ারাবাজার থানার ওসি সুশীল রজ্ঞন দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং পরিস্তিতি এখন স্বাভাবিক আছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!