1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে মর্নিং ফুটবল টিমের মাদকবিরোধী র‍্যালি ও সভা সংকীর্ণ ড্রেনে পড়ে মৃত্যুর মুখ থাকা গরুকে বাঁচালো সুনামগঞ্জ পুলিশ ও ফায়ার সার্ভিস জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার দিরাইয়ে জলমহালে মাছ লুটের অভিযোগ: ২৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ সাক্ষরতা দিবসে সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা

জগন্নাথপুরে একশ টাকা জরিমানায় মুক্তি পেল তিন জুয়াড়ি!

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০১৬, ৫.১১ পিএম
  • ৫২৮ বার পড়া হয়েছে

জগন্নাথপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় তিন জুয়ারিকে জুয়া খেলার সময় ধরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করার পর আদালত তাদেরকে ১০০টাকা করে জরিমানা দিয়ে মুক্তি দিয়েছে। জুয়া খেলার কথা স্বীকার করার পর ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাদের প্রত্যেককে উপরোক্ত অঙ্কের জরিমানা দিয়ে ছেড়ে দেন। তবে অল্প জরিমানায় জুয়াড়িদের ছেড়ে দেওয়ায় প্রশ্ন তুলেছেন অনেকে।
জানা যায়, জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রানীনগর গ্রামের জুয়ার আসর সোমবার রাতে রানীগঞ্জ ইউনিয়নের রানীনগর গ্রামের মনাই বিশ্বাস (৪২), লিঠু মিয়া (৩০) ও একই ইউনিয়নের গন্ধবপুর গ্রামের গয়াছ মিয়া (৩৫) কে আটক করে পুলিশ। মঙ্গলবার দুপুরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কাজী আরিফুর রহমানের আদালতে হাজির করা হয়। এসময় তিন জুয়াড়ি খেলার কথা বিচারকের কাছে স্বীকার করে। তাদের স্বীকারোক্তির পর ভ্রাম্যমাণ আদালতের বিচারক কাজী আরিফুর রহমান বলেন প্রত্যেককে ১০০টাকা করে জরিমানা করে মুক্তি দেওয়ার নির্দেশন দেন।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক কাজী আরিফুর রহমান বলেন, জুয়া খেলার প্রস্তুতিকালে পুলিশ তিনজনকে আটক করে। পুলিশের তথ্য ও আটককৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে একশত টাকা জরিমানা করা হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!