1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

নৌকার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে জগন্নাথপুরে আ.লীগের সভা

  • আপডেট টাইম :: রবিবার, ১৮ নভেম্বর, ২০১৮, ৪.১৮ পিএম
  • ১৮১ বার পড়া হয়েছে

জগন্নাথপুর প্রতিনিধি::
আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করার জন্য সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয় একসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু মিয়ার পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আবুল কাশেম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য তৈয়ব কামালী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, প্রচার সম্পাদক হাজী আব্দুল জব্বার,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা বিজন কুমার দেব, যুক্তরাজ্যের মিডল্যান্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আকমল খান, পৌর আওয়ামী লীগ সভাপতি ডাঃ আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সকল মান-অভিমান, ভেদাভেদ ভুলে প্রতিটি নির্বাচনী ভোট কেন্দ্রে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। জননেত্রী শেখ হাসিনার যাকে এ আসনে দলীয় মনোনয়ন দেবেন তাঁর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানোনো হয়।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!