1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

‘নীলাদ্রী’ নয় শহিদ সিরাজ লেক নামে ইত্যাদি অনুষ্ঠানে প্রচারের জন্য স্মারকলিপি

  • আপডেট টাইম :: শনিবার, ১৭ নভেম্বর, ২০১৮, ১২.৩৪ পিএম
  • ৩৬৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের টেকেরঘাটে অবস্থিত শহিদ সিরাজ লেককে বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদিতে নীলাদ্রী লেক নামে উপস্থাপনের প্রতিবাদে ইত্যাদি অনুষ্ঠানের পরিচালক বরাবরে স্মারকলিপি প্রদান করেছে সুনামগঞ্জ মুক্তিযুদ্ধ চর্চা ও গবেষণা কেন্দ্র। গতকাল শনিবার সংগঠনের জামালগঞ্জ উপজেলা কমিটির আহ্বায়ক সাংবাদিক আকবর হোসেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে ইত্যাদির সংশ্লিষ্ট বরাবরে এই আবেদন করেন। আবেদনে নীলাদ্রীর বদলে শহীদ সিরাজ লেক হিসেবে উপস্থাপনার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানান তিনি।
লিখিত আবেদন থেকে জানা গেছে আগামী ১৯ নভেম্বর এখানে ইত্যাদি অনুষ্ঠানের আয়োজন করা হবে। কিন্তু না জেনেই ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ও প্রচার মাধ্যমে শহিদ সিরাজ লেকের বদলে নীলাদ্রী লেক নাম আসছে। এতে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এখানে ১৯৭১ সনে ৫নং সেক্টরের টেকেরঘাট সাবসেক্টরের প্রধান কার্যালয় ছিল। এখান থেকে মুক্তিযুদ্ধের অসম সাহসী গেরিলা সংগঠন দাসপার্টি হাওরাঞ্চলে যুদ্ধ পরিচালনা করতো। অন্যান্য নিয়মিত মুক্তিবাহিনীও এই কার্যালয় থেকে অভিযান পরিচালনা করে অনেকেই শহিদ হয়েছেন, অনেকে আহত হয়েছে। অনেক শহিদদের এনে এই স্থানে দাফন করতেন সহযোদ্ধারা। জামালগঞ্জ শত্রুমুক্ত করতে গিয়ে শহিদ হওয়া সিরাজকে এখানেই সমাহিত করেন মুক্তিযোদ্ধারা। এরপরে থকেই টেকেরঘাট চুনাপাথর খনির এই লেকটি শহিদ সিরাজ লেক হিসেবে পরিচিতি পাচ্ছে। গত বছর এই লেকের নাম শহিদ সিরাজ লেক করার জন্য জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলামের কাছে লিখিত আবেদন জানিয়েছিল সুনামগঞ্জ মুক্তিযুদ্ধ স্মৃতি পরিষদ। এভাবে জেলা প্রশাসনও গত বছর থেকে এখানে শহিদ সিরাজের নামে সাইনবোর্ড ব্যানার টাঙ্গিয়ে দিয়েছে। আবেদনকারী আগামী ইত্যাদি অনুষ্ঠানে নীলাদ্রী লেকের বদলে শহিদ সিরাজ লেক উল্লেখ করার জন্য অনুরোধ জানান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!