1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

কবি মমিনুল মউজদীনের একাদশ মৃত্যুবার্ষিকী আজ

  • আপডেট টাইম :: বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮, ১.২৫ পিএম
  • ৪৩০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
মরমি সাধক হাসন রাজার প্রপৌত্র ও সুনামগঞ্জ পৌরসভার তিনবারের পৌর চেয়ারম্যান প্রয়াত কবি মমিনুল মউজদীনের একাদশ মৃত্যুবার্ষিকী আজ ১৫ নভেম্বর বৃহস্পতিবার।
২০০৭ সালের এই দিনে ঢাকা থেকে সুনামগঞ্জ ফেরার পথে বাক্ষ্রণবাড়িয়া জেলার সরাইলে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মমিনুল মউজদীন, তাঁর স্ত্রী তাহেরা চৌধুরী, ছেলে কাহলিল জিবরান ও ব্যক্তিগত গাড়ি চালক কবির মিয়া মারা যান। দুর্ঘটনায় গুরুতর আহত হন মমিনুল মউজদীনের বড় ছেলে ফিদেল নাহিয়ান। দেশে-বিদেশে দীর্ঘ চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে ওঠেন।
মমিনুল মউজদীন স্মৃতি সংসদের উদ্যোগে আজ বৃহস্পতিবার তাঁদের কবরে শ্রদ্ধা নিবেদন, দোয়া, স্মরণসভা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল সাড়ে ১০টায় পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে স্মরণসভা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান হবে। কবি মমিনুল মউজদীনের দুটি কাব্যগ্রন্থ হলো: ‘এ শহর ছেড়ে পালাবো কোথায়’ ও ‘হৃদয় ভাঙ্গার শব্দ’।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!