1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

১৪ নভেম্বরের মধ্যে প্রার্থীদের আগাম প্রচারসামগ্রী অপসারণের নির্দেশ ইসির

  • আপডেট টাইম :: শনিবার, ১০ নভেম্বর, ২০১৮, ৪.১৭ এএম
  • ১৬৬ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
আগামী ১৪ নভেম্বর রাত ১২টার মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের আগাম প্রচারসামগ্রী নিজ উদ্যোগে অপসারণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
শুক্রবার (৯ নভেম্বর) ইসি সচিবালয়ের যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেইট, তোরণ বা ঘের, প্যান্ডেল ও আলোকসজ্জা ইত্যাদি প্রচারসামগ্রী ও নির্বাচনি ক্যাম্প থাকলে তা ১৪ নভেম্বর রাত ১২টার মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের অপসারণ করতে হবে।’
এ লক্ষ্যে সিটি করপোরেশন, পৌরসভাসহ বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে ৩০০ আসনের জন্য ৬৬ জনকে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে ৫৭৯ জনকে নিয়োগ দিয়েছে কমিশন।
এছাড়া, নির্বাচনের ২১ দিন আগে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। শুক্রবার আরেকটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশের কথা জানিয়েছে ইসি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!