1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

সুনামগঞ্জের দুটি আসনে মনোনয়ন সংগ্রহ করলেন আ.লীগ সভাপতি মতিউর রহমান

  • আপডেট টাইম :: শুক্রবার, ৯ নভেম্বর, ২০১৮, ১.৩৫ পিএম
  • ৩৫৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দুটি আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপনির্বাচনে জয়ী সাবেক এমপি মতিউর রহমান। শুক্রবার তিনি আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে তার জন্ম এলাকা সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) ও সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনে মনোনয়ন সংগ্রহ করেছন। দুটি আসনে দলীয় মনোনয়ন সংগ্রহ করায় রাজনৈতিক মহলে প্রশ্ন দেখা দিয়েছে। শেষ পর্যন্ত তিনি কোন আসনে জোড় দিবেন এই নিয়ে জানতে আগ্রহী নেতাকর্মীরা।
জানা গেছে আওয়ামী লীগ সভাপতি মতিউর রহমান শুক্রবার তার বলয়ের নেতাকর্মীদের নিয়ে আওয়ামী লীগ অফিসে যান। নানা চিন্তা ভাবনা করে তিনি শেষ পর্যন্ত সুনামগঞ্জ-২ ও সুনামগঞ্জ-৪ আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
মতিউর রহমান বলেন, আমার সমর্থকরা দুটি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা দুটি আসনের যে কোন একটিতেই আমাকে চান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!