1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

সুনামগঞ্জ সরকারি কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: বুধবার, ৭ নভেম্বর, ২০১৮, ৫.১৬ পিএম
  • ৩৩২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
জেলার ঐতিহ্যবাহী সর্বোচ্চ শিক্ষার বিদ্যাপীঠ সুনামগঞ্জ সরকারি কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে অনুষ্ঠিত সমাবেশে শিক্ষাবিদ, অভিভাবকগণ, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন। কলেজ কর্তৃপক্ষের এমন আয়োজনের প্রশংসা করেছেন উপস্থিত সুধীজন। উপস্থিত অভিভাবকগণ কলেজের সার্বিক মানোন্নয়নে নানা পরামর্শসহ নতুন অধ্যক্ষের যুগোপযোগী বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন।
কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নীলিমা চন্দ। কলেজের সহকারি অধ্যাপক ইভা রায়ের সঞ্চালনায় অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহযোগী অধ্যাপক আব্দুর রফিক, অধ্যাপক মাজহারুল ইসলাম, প্রফেসর সামছুল আলম, সুনামগঞ্জ সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক ইফতেখার আলম প্রমুখ।
বক্তারা কলেজের পড়ালেখা, ক্যাম্পাসের পারিপার্শকতা, আইন শৃঙ্খলাসহ নানা বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন। তারা কলেজ ক্যাম্পাসকে বহিরাগতমুক্ত রাখতে কর্তৃপক্ষকে কঠোর হওয়ার আহ্বান জানিয়ে কলেজের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!