1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সংকীর্ণ ড্রেনে পড়ে মৃত্যুর মুখ থাকা গরুকে বাঁচালো সুনামগঞ্জ পুলিশ ও ফায়ার সার্ভিস জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার দিরাইয়ে জলমহালে মাছ লুটের অভিযোগ: ২৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ সাক্ষরতা দিবসে সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা

অ্যালার্জির ভালো খবর!

  • আপডেট টাইম :: রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৬, ১.৪৩ পিএম
  • ৬৩৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
নানা ধরনের অ্যালার্জিতে বহু মানুষই কষ্ট পান। অনেকেই এই রোগে ভোগছেন। যাদের অ্যালার্জি রয়েছে তারা বিভিন্ন খাবার খেলে অ্যালার্জিতে আক্রান্ত হয়ে থাকেন। এ ছাড়া অনেকে ফুলের রেণু ও নানা ধরনের সুগন্ধীতেও অ্যলার্জিতে আক্রান্ত হন। তবে বিশেষজ্ঞরা বলছেন, এ অ্যালার্জি মূলত মানুষের শক্তিশালী রোগপ্রতিরোধ ক্ষমতার লক্ষণ। বিভিন্ন বাইরের বস্তুকে সঠিকভাবে গ্রহণ করতে না পারলে কিংবা সন্দেহ করলে দেহ স্বয়ংক্রিয়ভাবে সেগুলোকে সন্দেহ করে কিংবা তার বিরুদ্ধে প্রতিরোধক্ষমতা গড়ে তোলে, যা অ্যালার্জি। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ইউবিউটি।

অনেকেরই বসন্তকালে অ্যালার্জি হয়ে থাকে। মূলত বাতাসে ভাসমান ফুলের রেণু কণাগুলো নাকে প্রবেশ করে এ ধরনের অ্যালার্জি হয়ে থাকে। এতে অনেকেরই চোখে পানি আসে। এ ছাড়া হালকা সর্দি ও দেহে র‌্যাশ দেখা দিতে পারে।

সুখবর হলো, অ্যালার্জি মানেই শুধু ক্ষতিকর বিষয় নয়। অ্যালার্জি থাকা মানে দেহে শক্তিশালী রোগপ্রতিরোধ ব্যবস্থা থাকা। তাই যাদের দেহে অ্যালার্জি রয়েছে তাদের রোগপ্রতিরোধ ক্ষমতা অন্যদের তুলনায় শক্তিশালী।

গবেষকরা জানিয়েছেন, যাদের দেহে অ্যালার্জি থাকে তাদের সাধারণত রোগপ্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়। এ কারণে অ্যালার্জিতে আক্রান্ত ব্যক্তিদের নানা ধরনের ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা কম থাকে। আর তাই অ্যালার্জিতে আক্রান্ত মানেই আপনার র‌্যাশ, সর্দি ও হাঁচি নয়, ভালো খবরও আছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!