1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

বালিকা স্কুল-কলেজে শরীরচর্চা শিক্ষক হবেন শুধু নারী

  • আপডেট টাইম :: বুধবার, ৭ নভেম্বর, ২০১৮, ১.১১ পিএম
  • ১৮৩ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
দেশের বেসরকারি বালিকা বিদ্যালয় এবং মহিলা কলেজে শরীরচর্চা শিক্ষক হিসেবে শুধু নারীদের নিয়োগ দেয়া হবে। নারী শিক্ষা প্রসারে প্রতিষ্ঠানগুলোতে কন্যাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মঙ্গলবার (৬ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে।
পরিপত্রে বলা হয়েছে, বেসরকারি বালিকা বিদ্যালয় ও মহিলা কলেজগুলোতে শরীরচর্চা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নারী শিক্ষক নিয়োগ দিতে হবে। এ ক্ষেত্রে বিদ্যমান নিয়োগ প্রক্রিয়া যথাযথভাবে পালন করতে হবে।
জানা গেছে, ইতোমধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এবং দেশের সব শিক্ষা বোর্ডে এ সংক্রান্ত চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ফজিলাতুন নাহার বলেন, সরকারের এ সিদ্ধান্তে ছাত্রীদের সংকোচ অনেক কমে যাবে। এর ফলে খেলাধুলায় মেয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধি পাবে। একই সঙ্গে নারী শিক্ষার প্রসারে এ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!