1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

তাহিরপুরে টয়লেটের ভেতর গৃহবধুর লাশ!

  • আপডেট টাইম :: শনিবার, ২৭ অক্টোবর, ২০১৮, ৩.০০ পিএম
  • ২৫০ বার পড়া হয়েছে

তাহিরপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের তাহিরপুরে টয়লেটের ভেতর পাওয়া গেল মার্জিয়া আক্তার (২১) নামের এক গৃহবধুর লাশ।’ মার্জিয়া উপজেলার শ্রীপুর (উওর) ইউনিয়নের সীমান্তবর্তী লামাকাঁটা গ্রামের কয়লা পরিবহন শ্রমিক সর্দার সাইকুল ইসলামের স্ত্রী ও একই এলাকার বাঁশতলা গ্রামের মোস্তফা মিয়ার মেয়ে।’
শনিবার বিকেলে থানা পুলিশ ওই গৃহবধুর লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।’
পুলিশ ও নিহত গৃহবধুর পারিবারীক সুত্র জানায়, উপজেলার লামাকাঁটা গ্রামের ন’মাস বয়সী এক শিশু কন্যার জননী গৃহবধু মার্জিয়া খাতুন শুক্রবার মধ্যরাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বসতঘরের টয়লেটে যান।’
দ্বীর্ঘ সময় পেড়িয়ে গেলেও টয়লেটে থেকে ফিরে না আসায় স্বামী সাইকুল টয়লেটের ভেতর স্ত্রীর নিথর দেহ পড়ে থাকতে দেখেন।’ এরপর পরিবারের লোকজন টয়লেট থেকে গৃহবধুর সংজ্ঞাহীন দেহ বসত ঘরের মেঝেতে এনে রাখেন।’
স্থানীয় পল্লী চিকিসক রাত প্রায় ৩টার দিকে লামাকাঁটায় গিয়ে ওই গৃহবধুকে মৃত ঘোষণা করেন।’
নিহতের স্বামী সাইকুল জানান, বিয়ের পর জানতে পারি মার্জিয়ার মৃগী রোগ ছিল, আমার ধারণা মৃগী রোগে আক্রান্ত হয়েই সে টয়লেটের ভেতর পড়ে গিয়ে মারা যায়।’
নিহতের পিতা মোস্তফা মিয়া বলেন, প্রায় তিন বছর পুর্বে মেয়েকে বিয়ে দিয়েছিলাম, বিয়ের পুর্বে আমার মেয়ের মৃগী রোগ ছিলনা, কীভাবে মারা গেছে তাও আমি নিশ্চিত করে বলতে পারছিনা।’
তাহিরপুর থানার এসআই (উপ-পরিদর্শক) মুহিত মিয়া শনিবার রাতে জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে,ডাক্তারী রিপোর্ট না আসা পর্য্যন্ত নিশ্চিত ভাবে বলা যাচ্ছেনা কী কারনে ওই গৃহবধু মারা গেছেন।’


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!