1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০২ মে ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

কণ্ঠশিল্পী এলি ও তার মা শেলি চৌধুরীর দাফন সস্পন্ন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৫ অক্টোবর, ২০১৮, ১.৩৩ এএম
  • ৩১৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা হল না সুনামগঞ্জের মেয়ে এলি চৌধুরীর (১৮)। মঙ্গলবার রাজশাহী থেকে ঢাকা ফেরার পথে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা মফিজের মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় এলি চৌধুরী ও তার মা সুনামগঞ্জ শহরের পরিচিত মুখ শেলি চৌধুরীর (শেলি খাতুন) মৃত্যু হয়। এ ঘটনায় এলির ভাই সেতুও আহত হয়েছেন।
মেধাবী শিক্ষার্থী এলি কণ্ঠশিল্পী হিসেবেও পরিচিত ছিলেন। এলি ঢাকার দক্ষিণ বনশ্রীতে বসবসাকারী আব্দুল মান্নান চৌধুরীর মেয়ে। তাদের স্থায়ী বাড়ি ফরিদপুরে। শেলির পিতার বাড়ি সুনামগঞ্জ শহরের কালিবাড়ি এলাকায়। সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত শেলির বোন জামাই।
নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, এলি চৌধুরী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা দিতে মা শেলি চৌধুরী ও ভাই সেতুকে নিয়ে রাজশাহী গিয়েছিলেন। ভর্তি পরীক্ষা শেষে মঙ্গলবার নিজেদের গাড়ি দিয়েই ঢাকায় ফিরছিলেন মা ও ভাইকে নিয়ে। তাদের বহনকারী মাইক্রোবাসটির চালক ছিলেন এলির ভাই সেতু। গাড়িটি সিরাজগঞ্জের কামারখন্দা উপজেলা মফিজের মোড় এলাকায় পৌছলে পেছনের চাকা ফেটে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই শেলির মৃত্যু হয়। আহত অবস্থায় এলি ও সেতুকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে পাঠানো হয়। রাতে আহত এলির মৃত্যু হয়।
আহত সেতু জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এলির ভর্তি পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে ঢাকা ফেরার পথে মাইক্রোবাস চালাচ্ছিলেন সেতু। পরে চাকা ফেটে গিয়ে গাড়িটি গাছের সঙ্গে ধাক্কা লাগে।
এদিকে মা শেলি ও মেয়ে এলির মৃত্যুর খবরে সুনামগঞ্জে শোকের ছায়া নেমে আসে। বুধবার শহরের আরপিননগর ঈদগাহ ময়দানে তাদের নামাজের জানানা অনুষ্ঠিত হয়। পরে আরপিননগর কবরস্থানে তাদের দাফন করা হয়। পৌর মেয়র নাদের বখত, পাবলিক প্রসিকিউটর অ্যাড. খায়রুল কবির রুমেন সহ নানা শ্রেণি পেশার মানুষ জানাজায় অংশ গ্রহণ করেন।
(সৌজন্য সুনসমকণ্ঠ)


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!