1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

উৎসবমুখর পরিবেশে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবলীগের প্রথম সম্মেলন সম্পন্ন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০১৬, ৪.১৯ পিএম
  • ৫২৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
উৎসবমুখর পরিবেশে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় প্রথম বারের মতো বৃহষ্পতিবার উপজেলা আওয়ামী যুবলীগের প্রথম সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শান্তিপূর্ণভাবে সম্মেলন সম্পন্ন হলেও নানা প্রতিবন্ধকতার কারণে দায়িত্বশীরা সম্মেলনস্থলে কমিটি ঘোষণা করেননি।
বৃহষ্পতিবার দুপুরে উপজেলা যুবলীগের প্রথম সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল। অনষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৩ আসনের সাংসদ, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান। অন্যদের মধ্যে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ ও মৌলভী বাজার সংরক্ষিত আসনের সাংসদ অ্যাডভোকেট শামছুন্নাহার রব্বানী শাহানা, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান প্রমুখ। সম্মেলনে উপজেলার ৭ ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল বলেন, শান্তিপূর্ণভাবে ও উৎসবমুখর পরিবেশে দক্ষিণ উপজেলার প্রথম কাউন্সিল সম্পন্ন হয়েছে। উপস্থিত নেতাকর্মীদের মতামতেই কমিটির নেতৃত্ব নির্বাচন করা হবে। প্রথম বারের মতো সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় নেতাকর্মীরাও উজ্জীবিত। যুবলীগ জেলার ১১ উপজেলা ও চারটি পৌরসভায় এভাবেই সম্মেলনের মাধ্যমে কমিটি উপহার দিবে। তবে আজ শুক্রবার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কমিটি ঘোষণা করা হবে বলে তিনি জানান।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!