1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

তাহিরপুরে নৌকার সমর্থনে আক্তারুজ্জামান সেলিমের সমাবেশ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১৮, ১১.৩৫ এএম
  • ২৬৮ বার পড়া হয়েছে

তাহিরপুর প্রতিনিধি::
সুনামগঞ্জ-১ আসনে নৌকার সমর্থনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট আক্তারুজ্জামান সেলিমের নেতৃত্বে মিছিল, সমাবেশ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩,১০,১৮) বিকেল সাড়ে ৪টায় তাহিরপুর উপজেলায় মধ্য বাজারে আগামী নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক প্রচারের অংশ হিসেবে এ কর্মসূচী পালিত হয়।
তাহিরপুর আওয়ামী লীগের অফিসের সামন থেকে সরকারের উন্নয়নের প্রচারে ও নৌকার সমর্থনে একটি মিছিল বের হয়। মিছিলটি বাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বাজারে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আক্তারুজ্জামান সেলিম বলেন, বিএনপি জামাতের সাথে যারা আছে তারাই উন্নয়নের সরকার শেখ হাসিনাকে অবৈধ সরকার বলছে। আপনারা মাঠে আসুন নির্বাচনের মাধ্যমে আপনাদেরও কতটুকু জনপ্রিয়তা আছে তার প্রমাণ দিন। আমরা সব সময় জনগনের পাশে আছি তার প্রমাণ গত বছরের বন্যায় সর্বোচ্চ সহযোগিতা করেছে বর্তমান শেখ হাসিনার সরকার। পিছিয়ে পড়া হাওড়বাসীর উন্নয়নে হাওড়বান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি। হাওড় এলাকায় যে উন্নয়ন সূচিত হয়েছে তার ধারাবাহিকতা বজায় রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে হবে।
তিনি আরও বলেন, হাওড়ের রাস্তা-ঘাট, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, চিকিৎসা ব্যবস্থার উন্নয়নের জন্য শেখ হাসিনা যে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি তা রক্ষা করবেন। কারণ শেখ হাসিনা যে প্রতিশ্রুতি দেন তা তিনি অক্ষরে অক্ষরে পালন করেন। কাজেই সুনামগঞ্জ-১ আসনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকাকে ঐক্যবদ্ধ ভাবে আবারও বিজয়ী করতে হবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও মধ্য নগড় থানা আ.লীগের সদস্য এহসান আহমদ, মধ্যনগর থানা আওয়ামী লীগের সদস্য মাধব রায় মনু, তাহিরপুর উপজেলা ছাত্রলীগ নেতা নজির আহমেদ, কবির আহমেদ, বঙ্গবন্ধু পরিষদের তাহিরপুর উপজেলা সাংগঠনিক সম্পাদক নকুল বিশ্বাস, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শাকির মিয়া প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!