1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হচ্ছে ১৮ নভেম্বর

  • আপডেট টাইম :: সোমবার, ২২ অক্টোবর, ২০১৮, ১০.৫৬ এএম
  • ২০৫ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কারণে প্রাথমিকস্তরের সমাপনী পরীক্ষা প্রায় তিন সপ্তাহ এগিয়ে আনা হয়েছে। ইতিপূর্বে ঘোষিত শিক্ষাপঞ্জি অনুযায়ী ১১ ডিসেম্বর থেকে সমাপনী পরীক্ষা নেওয়ার নির্দেশনা ছিল। কিন্তু নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১৮ নভেম্বর থেকে এই পরীক্ষা শুরু হবে। চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. আবদুল ওয়াহেদ স্বাক্ষরিত এক নোটিশে পরীক্ষার সময়সূচি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
সময়সূচি অনুয়ায়ী, প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা শুরুর দিন ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে ইংরেজি। ১৯ নভেম্বর বাংলা ও ২০ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান। ২২ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান ও আরবি। ২৫ নভেম্বর গণিত। ২৬ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা, কুরআন মাজিদ ও তাজবিদ এবং আকাইদ ও ফিকহ। প্রত্যেকটি পরীক্ষা সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
মাধ্যমিক স্তরের বার্ষিক পরীক্ষাও এগিয়ে আনা হচ্ছে। বিদ্যমান শিক্ষাপঞ্জিতে ১১ ডিসেম্বর থেকে বার্ষিক পরীক্ষা নেওয়ার নির্দেশনা আছে। এটি অন্তত এক সপ্তাহ এগিয়ে আনা হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!