1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

দক্ষিণ সুনামগঞ্জের মুক্তিযোদ্ধা আমির আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮, ১২.১৯ পিএম
  • ২৯১ বার পড়া হয়েছে

মো: নুরুল হক, দক্ষিণ সুনামগঞ্জ
দক্ষিণ সুনামগঞ্জের যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মো. আমির আলী (৭০) আর নেই। ইন্নালিল্লাহি …….. রাজিউন। বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টার সময় তাহার নিজ বাড়ি উপজেলার জয়কলস ইউনিয়নের বগুলাখাড়া গ্রামে ইন্তেকাল করেছেন। মৃত্যকালে তিনি স্ত্রী ৩ ছেলে ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেেেখ গেছেন। শুক্রবার বাদ জুমআ’ নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের সামনে রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে। রাষ্ট্রীয় মর্যাদা প্রদান কালে উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আতাউর রহমান, জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সভাপতি ওবায়দুর রহমান কুবাদ।
রাষ্ট্রীয় মর্যাদা শেষে নামাজে জানাজায় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাজী আবুল কালাম, উপজেলা নির্বাহী অফিসার মো: সফি উল্লাহ, সাবেক কমান্ডার আতাউর রহমান, জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আমির আলীর ছোট ভাই ওবায়দুর রহমান কুবাদ, ছেলে কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাও. আব্দুল কাইয়ুম, আওয়ামী লীগ নেতা জিএম সাজ্জাদুর রহমান, জেলা কৃষক লীগের সদস্য সাব্বির আহমদ, দক্ষিণ সুনামগঞ্জ থানার এস আই রাজিব রহমান, উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি নুর হোসেন, সদস্য খিজির আহমদ, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: নুরুল হক সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!