1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

আওয়ামী লীগ সব ধর্মের মানুষকে সমান সুবিধা দেয়: পূজামণ্ডপ পরিদর্শনে এমএ মান্নান

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮, ২.১২ এএম
  • ২৭০ বার পড়া হয়েছে

মো: নুরুল হক, দক্ষিণ সুনামগঞ্জ:
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকারের কাছে সকল ধর্মের মানুষ সমান সুযোগ সুবিধা পায়। জননেত্রী শেখ হাসিনা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছেন। এ সরকারের সময়ে সকল ধর্মের মানুষের মধ্যে একটি ভাতৃত্ববোধ ফিরে আসে। সংখ্যালঘু বলতে এখন আর কিছু নাই। সনাতন ধর্মালম্বীরা বর্তমানে নিরাপদে পূঁজা অর্চনা করতে পারে। তিনি বলেন এক সময় এ দেশে সাম্প্রদায়িকতা বেশি ছিল, ধর্মে ধর্মে হানাহানি ছিল, এখন আর নেই, কারণ আমরা দিন বদলে দিয়েছি। এর কারণ একটাই বঙ্গবন্ধু চেয়েছিলেন একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা এটা বাস্তবায়ন করেছেন। তিনি আরও বলেন মিলেমিশে থাকতে হলে ঐক্যের কোন বিকল্প নেই।
তাই হিন্দু মুসলিম সবাই মিলেমিশে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে বৃহষ্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ২টা পর্যন্ত দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ১৫টি পূজা মন্ডপ পরিদর্শন কালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার প্রতি বছর যেমন মসজিদ বানায় তেমনি করে মন্দির বানায় সমান ভাবে সকল ধর্মীয় উপাসনালয়ে আমরা বরাদ্দ দেই কারণ একটাই আমরা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করি। পঁজামন্ডপ পরিদর্শনে উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ, দক্ষিণ সুনামগঞ্জ আওয়ামী লীগের সাধারণ স¤পাদক আতাউর রহমান, আওয়ামী লীগ নেতা তেরাব আলী, আসাদুর রহমান আসাদ, জিএম সাজ্জাদুর রহমান, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি দিলীপ তালুকদার, দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান নুরুল হক, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন, জেলা পরিষদের সদস্য জহিরুল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জ দলিল লিখক সমিতির সভাপতি রিপন তালুকদার, সাধারণ স¤পাদক নুর আলম, যুবলীগ নেতা বিমল দাস, কেশব দে, ইউপি সদস্য রঞ্জিত সূত্রধর, ইউপিস সদস্য আনোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা আল-মাহমুদ সুহেল, জাহিদুল ইসলাম প্রমূখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!