1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাক্ষরতা দিবসে সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন

জামালগঞ্জের বিভিন্ন সড়কে ভাড়া নির্ধারন

  • আপডেট টাইম :: বুধবার, ৩১ আগস্ট, ২০১৬, ৫.৩১ পিএম
  • ৫৪৭ বার পড়া হয়েছে

সাইফ উল্লাহ ::
জামালগঞ্জ সাচনা সুনামগঞ্জ সড়কে ভাড়া নির্ধারন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে সভায় এ সিদ্ধান্ত গুলো নেওয়া হয়েছে। সভায় উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় গনমাধ্যম কর্মীরা, পরবিহন মালিক সমিতি, ড্রাইভার সমিতিসহ সংশ্লিষ্টরা ঐক্যমত্যে পৌছে এ সিদ্ধান্ত নেন।
সিদ্ধান্ত অনুযায়ী সাচনা সুনামগঞ্জে লেগুনা জনপ্রতি ৩৫, সিএনজি জনপ্রতি ৫০, মোটর সাইকেলে জনপ্রতি ৭৫ টাকা ভাড়া নির্ধারন করা হয়েছে। অপর দিকে জামালগঞ্জ সুনামগঞ্জ সড়কে লেগুনা জনপ্রতি ৬০ টাকা, সিএনজি ৮০ টাকা, মোটর সাইকেল জনপ্রতি ১৫০ টাকা, জামালগঞ্জ গজারিয়া জনপ্রতি ১০০ টাকা।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার টিটন খীসা। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সামছুল আলম তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, রশীদ আহমদ, থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান, সাচনা বাজারের চেয়ারম্যান রেজাউল করিম শামীম, ফেনারবাকের চেযারম্যান করুনা সিন্ধু তালুকদার, বেহেলীর চেয়ারম্যান অসীম তালুকদার, ভীমখালীর চেয়ারম্যান দুলাল মিয়া, সাচনা বাজার অটো রিক্রা মালিক সমিতির সভাপতি ও সম্পাদক, মটর সাইকেল সমিতির সভাপতি, সম্পাদক, সুনামগঞ্জ মালিক সমিতির প্রতিনিধি গন, জামালগঞ্জ লেগুনা, সিএনজি, মটর সাইকেল, অটোরিক্সা, রিক্সা সহ সকল সমিতির নেতৃবৃন্দ। ##


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!