1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

প্রতিযোগিতামূলক অর্থনৈতিক সূচকে পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ

  • আপডেট টাইম :: বুধবার, ১৭ অক্টোবর, ২০১৮, ১০.০৪ এএম
  • ২৩১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক ::
বৈশ্বিক প্রতিযোগিতামূলক অর্থনৈতিক সূচকে পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। ওই সূচকে বাংলাদেশের অবস্থান ১০৩ এবং পাকিস্তানের অবস্থান ১০৭। অপরদিকে, এই সূচকে ভারতের অবস্থান ৫৮তম।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামস গ্লোবাল কম্পেটিটিভনেস রিপোর্ট ২০১৮ এর প্রতিবেদন অনুযায়ী, অর্থনৈতিক সূচকে গত বছরের তুলনায় চার ধাপ পিছিয়েছে বাংলাদেশ।
তবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এখনও বিদেশি প্রতিযোগীদের জন্য সবচেয়ে উন্মুক্ত বাংলাদেশ। এ বছর বিশ্বের ১৪০টি দেশের মধ্যে ১০৩ নম্বরে থাকলেও গত বছর বাংলাদেশের অবস্থান ছিল ৯৯।
প্রতিষ্ঠান, নীতি এবং বিভিন্ন পরিমাপের ওপর নির্ভর করে জাতীয় প্রতিযোগিতামূলক অর্থনৈতিক সূচকের সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে।
১৪০টি দেশের মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি সিঙ্গাপুর ও জার্মানিকে পেছনে ফেলে সর্বোচ্চ আসনটি অর্জন করেছে। দেশটির উদ্যোক্তা সংস্কৃতি এবং আর্থিক ব্যবস্থার প্রশংসা করেছে ইকোনমিক ফোরাম।
বৈশ্বিক প্রতিযোগিতামূলক অর্থনৈতিক সূচকে অবস্থান করা প্রথম দশটি দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, জার্মানি, সুইজারল্যান্ড, জাপান, নেদারল্যান্ডস, হংকং, ব্রিটেন, সুইডেন এবং ডেনমার্ক।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!