1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি

সুনামগঞ্জে নর্থ ইস্ট আইডিয়াল কলেজের নবীনবরণ ও মেধাবৃত্তি অনুষ্ঠান সম্পন্ন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮, ১.৫৫ পিএম
  • ৪০৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ শহরের বেসরকারি কলেজ ‘নর্থ-ইস্ট আইডিয়াল কলেজ’র নবীণবরণ ও মেধাবৃত্তি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সুনামগঞ্জ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থীরা সঙ্গীত, নাটক, নৃত্য, কবিতা আবৃত্তিসহ নানা পরিবেশনায় মাতিয়ে রাখে দর্শকদরে।
অনুষ্ঠানে প্রথম বারের মতো কলেজের পক্ষ থেকে একজন মুক্তিযোদ্ধাকে মরণোত্তর সম্মাননা প্রদানসহ এখন থেকে প্রতি বছর একজন মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদানের ঘোষণা দিয়েছেন কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত নবীনবরণ ও মেধাবৃত্তি প্রদান অনুষ্টান শেষ হয় বিকেল চারটায়।
কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা ফরহাদ আহমেদের সভাপতিত্বে ও শিক্ষিকা রোকসানা সিদ্দিকীা পান্নার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট। অন্যদের মধ্যে বক্তব্য দেন সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর পরিমল কান্তি দে, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, এডভোকেট বুরহান উদ্দিন, নর্থ ইস্ট আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক রাজু শিকদার প্রমুখ।
অনুষ্ঠানে কলেজের ২৫ জন মেধাবী শিক্ষার্থীকে ৫-৩ হাজার টাকা করে বৃত্তিপ্রদান করা হয়। কলেজে নিয়মিত ক্লাস, আচরণ, সংস্কৃতি প্রতিযোগিতায় বিচারকদের রায়ে মনোনীত ৬ শিক্ষার্থীকেও পুরস্কৃত করা হয়। এছাড়াও প্রথম বারের মতো একজন মুক্তিযোদ্ধাকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। টেকেরঘটা সাব সেক্টরের মুক্তিযোদ্ধা প্রয়াত সামরান আলীকে মরণোত্তর সম্মাননা প্রদান করে কলেজ কর্তৃপক্ষ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!