1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

দেশে প্রতিদিন গড়ে ধর্ষণের শিকার হন দুই নারী

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮, ৪.২৮ এএম
  • ৩৬৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক ::
সারাদেশে প্রতিদিন গড়ে দুইজন করে নারী ধর্ষণের শিকার হচ্ছেন। চলতি বছরের গত ১০ মাসে (জানুয়ারি–অক্টোবর) সারাদেশে ৬১৬ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। গণধর্ষণের শিকার হয়েছে ১৬৯ জন। ধর্ষণের পর মৃত্যু হয়েছে ৫৪ জনের। তাদের মধ্যে ধর্ষণের পর আত্মহত্যা করেছেন চারজন। এসব ঘটনায় মোট মামলা হয়েছে ৪২০টি।
চলতি অক্টোবর মাসে আইন ও শালিশ কেন্দ্র থেকে প্রকাশিত মাসিক বুলেটিনে এসব তথ্য প্রকাশ করা হয়।
প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, ধর্ষণের শিকার মোট নারীদের মধ্যে ছয় বছরের কম থেকে ১৮ বছর বয়সীদের সংখ্যাই বেশি।
পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, ধর্ষণের শিকার মোট নারীদের মধ্যে ৪৫ জনের বয়স ছয় বছরেরও নিচে। এ ছাড়া ৭ থেকে ১২ বছর বয়সী ৮৪ জন ও ১৩ থেকে ১৮ বছরের ৯৮ জন রয়েছেন। ধর্ষণের পর নিহত নারীদের মধ্যেও ছয় বছরের কম বয়সী শিশু থেকে ১৮ বছরের নারীর সংখ্যাই বেশি।
পরিসংখ্যানে আরও দেখা যায়, নিহতদের মধ্যে দুইজনের বয়স ছয় বছরেরও কম। এ ছাড়া ৭ থেকে ১২ বছর বয়সী ১৪ জন ও ১৩ থেকে ১৮ বছর বয়সী ১৫ জন নারী রয়েছেন।
এ ছাড়া ধর্ষণের অপচেষ্টার শিকার হয়েছেন ৯০ জন নারী। এ সব ঘটনায় থানায় ৫৯টি মামলা হয়।
আইন ও শালিশ কেন্দ্রের একজন কর্মকর্তা জানান, গত বছর জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্য়ন্ত ৮১৪ জন ধর্ষণের শিকার হন। ধর্ষণের পর নিহত হন ৪৭ জন। ধর্ষিত হয়ে আত্মহত্যা করেন ১১ জন।
তিনি বলেন, চলতি বছরের প্রথম ১০ মাসে ধর্ষণের পর নিহতের সংখ্যা গত বছরের সংখ্যাকে ছাড়িয়ে গেছে। চলতি বছর ইতোমধ্যেই ধর্ষণের পর নিহত হয়েছেন ৫৪ জন। যা এখন পর্যন্ত গত বছরের চেয়ে সাতজন বেশি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!