1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

ফরহাদ আহমেদকে স্বেচ্ছাসেবক লীগের সম্মাননা ক্রেস্ট প্রদান

  • আপডেট টাইম :: সোমবার, ১৫ অক্টোবর, ২০১৮, ৪.০৫ পিএম
  • ৩৩৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী ফরহাদ আহমেদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে সুনামগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। সোমবার সন্ধ্যায় স্বেচ্ছাসেবক লীগের পৌর মার্কেটস্থ অস্থায়ী কার্যালয়ে তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে তারই উপস্থিতিতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মিসবাউল হোসেন সাচ্চুর জন্মদিন পালন করেন সংগঠনের নেতৃবৃন্দ।
সংবর্ধিত ব্যক্তিত্ব হিসেবে ফরহাদ আহমেদ আগামী জাতীয় নির্বাচনে নৌকার পক্ষে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনাকে নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের এই ষড়যন্ত্র মোকাবেলা করে আবারও তাকে নৌকা প্রতীকে বিজয়ী করে প্রধানমন্ত্রীর আসনে বসিয়ে বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে রাখতে হবে।
এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, সাংগঠনিক সম্পাদক এডভোকেট বুরহান উদ্দিন, জামাল উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মখলিছ রহমান, শিবলু আহমেদ চৌধুরী, জহির আলী খান, নাজমুল হক প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!