1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে দক্ষিণ সুনামগঞ্জ ও শাল্লায় র‌্যালি

  • আপডেট টাইম :: শনিবার, ১৩ অক্টোবর, ২০১৮, ২.৩৩ পিএম
  • ৩১৭ বার পড়া হয়েছে

দক্ষিণ সুনামগঞ্জ ও শাল্লা প্রতিনিধি::
আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস ২০১৮ উদযাপন উপলক্ষে দক্ষিণ সুনামগঞ্জে ও শাল্লায় র‌্যালি ও আলেচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে র‌্যালিী পরবর্তী এক সংক্ষিপ্ত আলোচনা বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সফি উল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভূঁইয়া,উপজেলা পূঁজা উদযাপন পরিষদের সভাপতি দিলিপ তালুকদার, ইউপি সদস্য আজির উদ্দিন,শওকুতুল ইসলাম,পিআইও অফিসের অফিস সহকারী মো: ফারুক মিয়া,কার্য সহকারী হরিপদ রায়,মিটুন চক্রবর্তী,সমবায় অফিসের অফিস সহকারী নুর হোসেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী সহ প্রমুখ।
এদিকে একই সময়ে শাল্লা উপজেলায়- উপজেলা দুর্যোগ কমিটির আয়োজনে, উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়েেক র‌্যালি শেষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
শাল্লা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমেদের সার্বিক তত্ত্বাবধানে ও অফিসের অফিস সহকারি মোঃ আসাদ আলীর সঞ্চালনায়- উপজেলা পরিষদের চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র সরকার প্রধান অতিথির বক্তব্য দেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন হবিবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল, বাহাড়াা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিধান চন্দ্র চৌধুরী, শাল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামান চৌধুরী, শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলাল প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!