1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

২১ আগস্ট গ্রেনেড হামলার রায়ের প্রতিবাদে সুনামগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ

  • আপডেট টাইম :: শনিবার, ১৩ অক্টোবর, ২০১৮, ১০.৪৩ এএম
  • ২৫০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
২১ শে আগস্ট গ্রেনেড হামলার রায় প্রত্যাহারের দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল। শনিবার সকাল ১১টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে বিএনপি, যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে দেখা গেছে। তবে মিছিলটি কয়েক কদম এগুনোর পরই পুলিশি বাধার মুখে পড়ে। ফলে রাস্তায় দাড়িয়েই পথসভা করেন নেতৃবৃন্দ। তবে বিক্ষোভ মিছিলে জেলা ছাত্রদলকে ঐক্যবদ্ধ হয়ে উপস্থিতি থাকতে দেখা গেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলন, সহ সভাপতি ওয়াকিফুর রহমান গিলমান, নাদির আহমদ, সাধারণ সম্পাদক নরুল ইসলাম নুরুল, যুবদলের সভাপতি আবুল মনসুর শওকত, সহ সভাপতি তোফাজ্জল হক, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম রাজু, জেলা ছাত্র দলের সভাপতি রায়হান উদ্দিন, সহ সভাপতি আবুল কালাম আজাদ, ফয়েজ আহমদ, সাধারণ সম্পাদক একে সোহাগ, যুগ্ম সম্পাদক ফরহাদ শাহ, এমদাদুল হক স্বপন, মুমিত ইসলাম, পৌর ছাত্রদলের সভাপতি আজিজুর রহমান সৌরভ, সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ছাত্রদল নেতা আবু সালেহ প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!