1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল

সুনামগঞ্জে জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

  • আপডেট টাইম :: শুক্রবার, ১২ অক্টোবর, ২০১৮, ১.৩২ পিএম
  • ৪০৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে জাতীয় শ্রমিক লীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। শুক্রবার সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে নেতৃবৃন্দ স্টেডিয়াম এলাকায় দলীয় কার্যালয়ে এসে জড়ো হন। ব্যানার, ফেস্টুন ও কণ্ঠে দলীয় স্লোগান নিয়ে শহর প্রদক্ষিণ করেন নেতৃবৃন্দ। আগত নেতৃবৃন্দকে সাদরে গ্রহণ করেন জেলা শ্রমিক লীগের সভাপতি সেলিম আহমেদ ও সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।
দুপুরে নেতাকর্মীরা শহরে প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‌্যালি বের করেন। র‌্যালিতে শ্রমিক লীগের নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। র‌্যালি শেষে কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন জেলা শ্রমিক লীগ নেতৃবৃন্দ। এসময় আলোচনাসভায় বক্তারা আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনার নৌকা প্রতীককে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি প্রতিটি কেন্দ্রে প্রহরির ভূমিকায় নেতাকর্মীদের অবস্থান নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা নাদের বখত।
জেলা শ্রমিক লীগের সভাপতি সেলিম আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল মুবিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন শ্রমিক লীগ নেতা আশরাফুল ইসলাম জুয়েল, মজিদ খান, অসীম রায়, তাপস দাস, নূরুল হক, আবু হানিফ, আসাদ মিয়া, গোলাম হাফিজ, রাসেল চৌধুরী, রিঙ্কু চৌধুরী, ওয়াসিম, মাহবুবুর রহমান, মনিরুজ্জামান, দিদারুল বাশার প্রমুখ।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকেও নেতৃবৃন্দ অংশ নেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!