1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

রাজশাহীতে হেলিকপ্টার বিধ্বস্থ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮, ১১.৩৪ এএম
  • ২৯৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক::
রাজশাহীর গোদাগাড়ীতে চ্যানেল আইয়ের পরিচালকসহ ছয়জনকে বহণকারী হেলিকপ্টার খারাপ আবহাওয়ার কবলে পড়ে আছড়ে পড়েছে।
চ্যানেল আইয়ের পরিচালক ফরিদুর রেজা সাগর, সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা এবং স্বর্ণ কিশোরী নের্টওয়াকের পরিচালক ফারজানা ব্রাউনিয়াসহ ছয় জন প্রাণে বেঁচেন যান।
আজ বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে উপজেলার আনোয়ারা ফহিম জিয়াউদ্দীন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে হেলিকপ্টারটি উড্ডয়নের পরপরই এ দুর্ঘটনা ঘটে।
হেলিকপ্টারের পাইলট জানিয়েছেন, বৈরী আবহাওয়াতে উড্ডয়নের পর পরই ইঞ্জিনে গোলোযোগ দেখা দেওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে দ্রুত অবতরণ করার চেষ্টা করায় হেলিকপ্টারটি আছড়ে পড়ে।
ওই বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত স্বর্ণকিশোরী সমাবেশ শেষে ফরিদুর রেজা সাগর, ফেরদৌস আরা এবং ফারজানা ব্রাউনিয়াসহ ছয়জন হেলিকপ্টার যোগে ঢাকায় ফিরছিলেন। হেলিকপ্টারটি উড্ডয়নের দুই মিনিটের মধ্যেই ইঞ্জিন থেকে ধোয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই হেলিপ্যাড মাঠে নিমার্ণাধীন ভবনের সামনে আছড়ে পড়ে। তবে যাত্রীরা অক্ষত রয়েছেন। তারা এখন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বিশ্রাম নিচ্ছেন।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম কালের কণ্ঠকে জানান, হেলিক্প্টার বিকল হয়ে আছড়ে পড়লেও চ্যানেল আইয়ের পরিচালক ও অন্য ছয়জন আরোহী সুস্থ আছেন।
গোদাগাড়ী উপজেলা ফায়ার সার্ভিস জানিয়েছে, অল্প কিছুক্ষেণের মধ্যে উদ্ধার অভিযান শুরু করা হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!