1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

কন্যাশিশুদের অগ্রসরের পথে বড় বাধা বাল্য বিয়ে: জেলা প্রশাসক আব্দুল আহাদ

  • আপডেট টাইম :: বুধবার, ১০ অক্টোবর, ২০১৮, ১.৪৩ পিএম
  • ২৯০ বার পড়া হয়েছে

স্টাফ রপর্িোটার::
“থাকলে কন্যা সুরক্ষিত দেশ হবে আলোকিত” শ্লোগানকে সামনে রেখে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও বাংলাদেশ শিশু একাডেমীর আয়োজনে, জাতীয় মহিলা সংস্থা, কন্যাশিশু এডভোকেসি ফোরাম ও ওয়ার্ল্ড ভিশন এর সহযোগিতায় কন্যাশিশু সমাবেশ, দেশের গান প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে শহীদ আবুল হোসেন মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও তথ্য প্রযুক্তি শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের কন্যাশিশুদের অগ্রসরের পথে বড় বাধা বাল্য বিয়ে। তাই সামাজিক ভাবে এই বাল্যবিয়েকে রূখতে হবে। তিনি আরো বলেন, দিন দিন আমাদের কন্যা শিশুরা এগিয়ে যাচ্ছে। আরো এগিয়ে যাওয়ার জন্য কন্যাশিশুকে সুশিক্ষার আলোয় আলোকিত হতে হবে। কন্যাশিশুরা শিক্ষিত হলে এমনিতেই সমাজ থেকে বাল্য বিবাহ চিরতরে বন্ধ হয়ে যাবে।
সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মন, অন্যদের মধ্যে বক্তব্য দেন সুনামগঞ্জ পৌর সভার মহিলা কাউন্সিলর শেলী চৌহান ময়না, উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি সঞ্চিতা চৌধুরী, মহিলা সংস্থার প্রাশসিনিক কর্মকর্তা শামসুল হক, ব্র্যাক শিশু বিকাশ প্রজেক্টের মশিউর রহমান, ওয়ার্ল্ড ভিশনের শারমীন আক্তার, স্বপ্নডানার চেয়ারম্যান জাহাঙ্গীর আল, দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের একে কুদরত পাশা, এনসিটিএফ এর সাধারণ সম্পাদক মিলি আক্তার প্রমূখ।
দেশের গান প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে প্রথম স্থান অর্জন করে ঐশী গোপ, দ্বিতীয় আহমদ মাসহুরা সুহিতা, তৃতীয় অষ্টমী বর্মণ, ‘খ’ বিভাগে প্রথম পুঁজা দেব, দ্বিতীয়ফারহানা হুসেন , তৃতীয় পপি আক্তার।
শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশু একাডেমী ও ওয়ার্ল্ড ভিশনের শিল্পীরা অংশ গ্রহণ করেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!